Viral Video

ইঞ্জিনে সমস্যা, ভরা রাস্তায় বিমান অবতরণ করালেন চালক! অল্পের জন্য রক্ষা দুর্ঘটনার হাত থেকে, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি ১৯৯৫ সালের একটি কমান্ডার ১১৪বি বিমান। নিউ জার্সি থেকে ইন্ডিয়ানার দিকে যাচ্ছিল সেটি। কিন্তু পেনসিলভ্যানিয়ার আকাশে ওড়ার সময় বিমানটির ইঞ্জিনে সমস্যা লক্ষ করেন চালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৩:০৮
Share:

মাঝরাস্তায় বিমানের জরুরি অবতরণ। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আকাশে ওড়ার সময় ইঞ্জিনে সমস্যা। বাধ্য হয়ে যানবাহন চলাচলের ব্যস্ত রাস্তাতেই বিমান অবতরণ করালেন চালক! অল্পের জন্য বাঁচলেন দুর্ঘটনার হাত থেকে। পেনসিলভ্যানিয়ার ছোট সেই বিমানের নাটকীয় জরুরি অবতরণ একটি গাড়ির ড্যাশক্যামে ধরা পড়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি ১৯৯৫ সালের একটি কমান্ডার ১১৪বি বিমান। নিউ জার্সি থেকে ইন্ডিয়ানার দিকে যাচ্ছিল সেটি। কিন্তু পেনসিলভ্যানিয়ার আকাশে ওড়ার সময় বিমানটির ইঞ্জিনে সমস্যা লক্ষ করেন চালক। বড় কোনও বিপদ ঘটার আগেই অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। সেইমতো পেনসিলভ্যানিয়ার ওয়াইজ়েনবার্গ শহরের একটি ব্যস্ত রাস্তায় জরুরি অবতরণ করান বিমানটির। বিমানটিকে চলন্ত যানবাহনের মাঝখানেই নামিয়ে দেন তিনি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বিমানে দু’জন আরোহী ছিলেন। তাঁরা দু’জনেই নিরাপদ রয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বিমানের জরুরি অবতরণের জেরে পেনসিলভ্যানিয়ার ওই রাস্তায় দীর্ঘ সময় যান চলাচল বিঘ্নিত হয়। এলাকা সুরক্ষিত করার জন্য বন্ধ করে দেওয়া হয় পূর্বমুখী একাধিক রাস্তা। এর পর কর্তৃপক্ষের তরফে বিমানটিকে রাস্তা থেকে টেনে নিকটবর্তী একটি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পেনসিলভ্যানিয়ার রাস্তায় বিমানের জরুরি অবতরণের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেক্সটমিনিট নিউজ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এমন ঘটনা আগে কখনও দেখিনি। তবে বিমানচালক যে যথেষ্ট দক্ষ, সেটা মানতেই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement