Viral Video

জলস্তর বৃদ্ধি পেয়ে মাঝগঙ্গায় আটকা পড়ল পথকুকুর, উদ্ধারে র‌্যাফ্‌ট নিয়ে এলেন তরুণেরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জলস্তর বেড়ে যাওয়ায় একটি নদীতে আটকা পড়েছে এক পথকুকুর। ছোট একটি পাথরকে অবলম্বন করে কোনও রকমে দাঁড়িয়ে রয়েছে সে। তার চারপাশে জল বয়ে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:০৬
Share:

পথকুকুরকে উদ্ধার করছেন র‌্যাফ্‌ট চালকেরা। ছবি: ইনস্টাগ্রাম।

মাঝগঙ্গায় আটকে পড়েছিল পথকুকুর। রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে অবোলা প্রাণীটিকে উদ্ধার করলেন একদল র‌্যাফ্‌ট (ভেলাবিশেষ) চালক। হৃদয়স্পর্শী সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলস্তর বেড়ে যাওয়ায় একটি নদীতে আটকা পড়েছে এক পথকুকুর। ছোট একটি পাথরকে অবলম্বন করে কোনও রকমে দাঁড়িয়ে রয়েছে সে। তার চারপাশে জল বয়ে চলেছে। নিরাপদ স্থানে যাওয়ার কোনও উপায় না থাকায় অসহায় ভাবে চারদিকে দেখছে প্রাণীটি। সে সময় একদল র‌্যাফ্‌ট চালক ওই পাথরের সামনে দিয়ে যাচ্ছিল। কুকুরটি তাঁদের দৃষ্টি আকর্ষণ করে। তাঁদের মধ্যে এক জন সাবধানে র‌্যাফ্‌ট থেকে নেমে কাছের একটি পাথরে পা রাখেন। কুকুরটিকে শান্ত করার জন্য আলতো করে চাপড় মারেন তার গায়ে। একটি দড়ি ব্যবহার করে র‌্যাফ্‌টটিকে পাথরের আরও কাছে নিয়ে যান চালকেরা। এর পর কুকুরটি উদ্ধার করে র‌্যাফ্‌টে তুলে আনা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, ঘটনাটি গঙ্গা নদীতে ঘটেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সেভআস্ট্রে.নয়ডা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর ওই র‌্যাফ্‌ট চালকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই সব ভিডিয়ো দেখেই বোঝা যায় মানবতা বেঁচে রয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সত্যিই হৃদয়স্পর্শী ঘটনা। র‌্যাফ্‌ট চালকদের উপস্থিত বুদ্ধিকে কুর্নিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement