Viral Video

আবর্জনার পাশে ইঁদুরের লড়াই দেখতে ভিড় জমাল ‘পুরো দিল্লি’! সমর্থনে গলাও ফাটাল জনতা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর রাতে রাজধানী দিল্লির একটি রাস্তায় আবর্জনার স্তূপের কাছে মারামারিতে ব্যস্ত দু’টি ধেড়ে ইঁদুর। নিজেদের মধ্যে আকচাআকচি করছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১০:৫১
Share:

ইঁদুরের লড়াই দেখার জন্য আমজনতার ভিড়। ছবি: ইনস্টাগ্রাম।

গভীর রাতে দিল্লির রাস্তায় আবর্জনার স্তূপের কাছে দুই ইঁদুরের লড়াই। দেখতে ভিড় জমে গেল আমজনতার। শুধু ইঁদুরের লড়াই দেখলেনই না, তাদের সমর্থনে গলাও ফাটালেন তাঁরা। তেমনই একটি মজার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর রাতে রাজধানী দিল্লির একটি রাস্তায় আবর্জনার স্তূপের কাছে মারামারিতে ব্যস্ত দু’টি ধেড়ে ইঁদুর। নিজেদের মধ্যে আকচাআকচি করছে তারা। সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। আনন্দে চিৎকার করছেন তাঁরা। ইঁদুরদের সমর্থনে গলা ফাটাচ্ছেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অধিকাংশ মানুষই জটলা দেখে দাঁড়িয়ে পড়ছেন। ফলে ভিড় আরও বাড়ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সুমিত নামে এক ব্যবহারকারীর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পুরো বিষয়টিতে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ইঁদুর দু’টি এমন ভাবে লড়াই করছে যেন পেশাদারেরা কুস্তি লড়ছে। দর্শকও এমন প্রতিক্রিয়া দিচ্ছেন যেন তাঁরা রিংয়ের বাইরে দাঁড়িয়ে দেখছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ইঁদুরের লড়াই দেখতে এত ভিড়! মনে হচ্ছে পুরো দিল্লি জড়ো হয়ে গিয়েছে। বিশ্বাস করতে পারছি না। মানুষ যে কত কর্মহীন, এই ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement