Viral Video

নিউটাউনের রাস্তায় ‘দবং’ দিলীপ! বিলাসবহুল বাইক চালিয়ে তাক লাগালেন মন্ত্রীমশাই, ভাইরাল ভিডিয়োয় হইচই নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউটাউনের ফাঁকা রাস্তায় বাইক চালাচ্ছেন দিলীপ। চকচকে কালো রঙের বাইকটি দেখেই বোঝা যায় যে, সেটি বেশ দামি। বাইক চালানোর সময় রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রীর পরনে ছিল সাদা টিশার্ট এবং শর্টস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৭:০২
Share:

বাইক চালাচ্ছেন দিলীপ ঘোষ। ছবি: ইনস্টাগ্রাম।

নিউটাউনে ইকোপার্কের সামনের রাস্তায় বিলাসবহুল বাইক চালিয়ে তাক লাগালেন দিলীপ ঘোষ। রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রীকে বৃহস্পতিবার সকালে ইকোপার্কের সামনের রাস্তায় একটি বিলাসবহুল বাইক চালিয়ে যেতে দেখা যায়। বাইকের পিছনে বসে ছিলেন এক জন। বাইক থামানোর পর অভিজ্ঞতা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন, ‘জবরদস্ত’। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউটাউনের ফাঁকা রাস্তায় বাইক চালাচ্ছেন দিলীপ। চকচকে কালো রঙের বাইকটি দেখেই বোঝা যায় যে, সেটি বেশ দামি। বাইক চালানোর সময় রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রীর পরনে ছিল সাদা টিশার্ট এবং শর্টস। পায়ে সাদা জুতো। তবে মাথায় হেলমেট ছিল না। পিছনে এক জনকে বসিয়ে বাইক চালাতে দেখা যায় দিলীপকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে হইচই পড়েছে নেটপাড়ায়। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বাইক চালানোর কায়দা দেখে নেটাগরিকদের একাংশ রাজ্যের মন্ত্রীর নাম দিয়েছেন ‘দবং দিলীপ’। নেটাগরিকদের অনেকে আবার দাবি করেছেন, দিলীপ যে বাইকটি চালাচ্ছিলেন, সেটির দাম ৫৩ লক্ষ টাকা। শক্তিশালী ইঞ্জিন এবং নজরকাড়া রূপের জন্য পরিচিত এই বিলাসবহুল বাইকটি প্রতি লিটারে প্রায় ১৫ কিলোমিটার মাইলেজ দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement