West Bengal Elections 2026

বিজেপির প্রচারে উত্তেজনা বনগাঁয়

দিন অশোক কীর্তনিয়া দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরোন। অভিযোগ, তৃণমূল সমর্থকেরা দলীয় পতাকা নিয়ে এসে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১০:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিজেপির বনগাঁ উত্তর কেন্দ্রের প্রার্থী অশোক কীর্তনিয়ার নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল বনগাঁ শহরে। রবিবার সকালে বনগাঁর ২০ নম্বর ওয়ার্ড ও স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রের খবর, এ দিন অশোক কীর্তনিয়া দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরোন। অভিযোগ, তৃণমূল সমর্থকেরা দলীয় পতাকা নিয়ে এসে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। দু’দলের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। তৃণমূলের মহিলা কর্মীদের অভিযোগ, অশোককে দীর্ঘদিন এলাকায় না দেখার কারণ জানতে চাইলে বিজেপি কর্মীরা তাঁদের মারধর করেছেন।

অশোকের অবশ্য দাবি, “তৃণমূল পূর্বপরিকল্পিত ভাবে আমার প্রচার বন্ধ করতে চেয়েছিল।” তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের পাল্টা দাবি, “রবিবার আমাদের দলের প্রচার কর্মসূচি ছিল। অশোক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের একাংশকে নিয়ে এসে তা বন্ধ করার চেষ্টা করেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন