Duttapukur

দত্তপুকুরে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ‘বোমাবাজি’! পুলিশ জানাল, ঘটনাস্থলে প্রমাণ মেলেনি

শুক্রবার গভীর রাত থেকে দীপার বাড়ির সামনে বোমাবাজি শুরু হয় হল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫
Share:

— প্রতীকী চিত্র।

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। সেখানে ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেত্রী দীপা দাস অধিকারীর বাড়ির সামনে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দত্তপুকুর থানার পুলিশ। দীপার স্বামী সঞ্জয় দাস কংগ্রেসের ট্রেড ইউনিয়নের দত্তপুকুর-১ নম্বর ব্লকের সভাপতি।

Advertisement

স্থানীয়দের একাংশ এবং দীপার অভিযোগ, শুক্রবার গভীর রাত থেকে তাঁর বাড়ির সামনে বোমাবাজি শুরু হয়। তার পরেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায় বলে খবর। আতঙ্কিত হন নেত্রীও। এই ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে বোমার কোনও অবশিষ্টাংশ বা প্রমাণ মেলেনি। কারও বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগও দায়ের হয়নি।


Advertisement

দিনকয়েক আগে বসিরহাটে তৃণমূল নেতা তথা পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বোমার পরিত্যক্ত খোল তারা উদ্ধার করে নিয়ে যায়। অনেকেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছিলেন সে সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement