TMC-BJP Conflict

জল নিয়ে মারামারিতে জড়াল বিজেপি-তৃণমূল

বিজেপির অভিযোগ, সাতগাছিয়া ৫ নম্বর মণ্ডলের সভাপতি কুশ গায়েনকে মারধর করেন তৃণমূলের উপপ্রধান ও তাঁর অনুগামীরা। বিজেপির মণ্ডল সভাপতি যে বুথের বাসিন্দা, সেখানে পানীয় জলের কল দেওয়া হলেও জল পাচ্ছিল না বেশ কিছু পরিবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪১
Share:

— প্রতীকী চিত্র।

পানীয় জল পাওয়া নিয়েই তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হল ধঞ্চেবেরিয়া। শুক্রবার ঘটনাটি ঘটে সাতগাছিয়া বিধানসভার বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া পঞ্চায়েতের ওই এলাকায়। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের উপপ্রধানকে মারধর করার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে।

বিজেপির অভিযোগ, সাতগাছিয়া ৫ নম্বর মণ্ডলের সভাপতি কুশ গায়েনকে মারধর করেন তৃণমূলের উপপ্রধান ও তাঁর অনুগামীরা। বিজেপির মণ্ডল সভাপতি যে বুথের বাসিন্দা, সেখানে পানীয় জলের কল দেওয়া হলেও জল পাচ্ছিল না বেশ কিছু পরিবার। অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি বিষয়টি নিয়ে উপপ্রধানকে জিজ্ঞাসা করলে, তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনকি, পরিবারকেও হুমকি দেওয়া হয়। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমা ঘোষ বলেন, ‘‘বেশ কিছু পরিবার জল পাচ্ছে। আবার কিছু পরিবার পাচ্ছে না। বেছে কেন জল দেওয়া হচ্ছে?’’

সাতগাছিয়া পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ গায়েনকে মারধরের অভিযোগ করা হয় তৃণমূলের তরফে। দিলীপ গায়েনের বক্তব্য, ‘‘শুক্রবার কিছু বাড়িতে কল দেওয়ার কাজ চলছিল। ঠিকাকর্মীদের গালিগালাজ করেন বিজেপির মণ্ডল সভাপতি কুশ গায়েন। এই খবর শুনে প্রতিবাদ করি। তাই আমাকে মারধর করা হয়।’’ পুলিশ সূত্রের খবর, দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন