টুকরো খবর

বার অ্যাসোশিয়েশনের ভোটে ফের জিতলেন কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। তবে এ বার তৃণমূল মনোনীত এক প্রার্থীও জয়লাভ করেছেন। শনিবার কাটোয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন হয়। সিপিএমের সংগঠন ডিএলএ প্রতিদ্বন্দিতা না করায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যেই সরাসরি লড়াই হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কংগ্রেস মনোনীত সহ-সভাপতি কার্তিক দত্ত, সম্পাদক অম্লান বন্দ্যোপাধ্যায় জয়ী হন। কোষাধ্যক্ষ পদে জয়ী হন তৃণমূলের শ্রীধর বন্দ্যোপাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৪ ০১:৩২
Share:

কাটোয়ায় বারের ভোটে জয়ী কংগ্রেস

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

বার অ্যাসোশিয়েশনের ভোটে ফের জিতলেন কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। তবে এ বার তৃণমূল মনোনীত এক প্রার্থীও জয়লাভ করেছেন। শনিবার কাটোয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন হয়। সিপিএমের সংগঠন ডিএলএ প্রতিদ্বন্দিতা না করায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যেই সরাসরি লড়াই হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কংগ্রেস মনোনীত সহ-সভাপতি কার্তিক দত্ত, সম্পাদক অম্লান বন্দ্যোপাধ্যায় জয়ী হন। কোষাধ্যক্ষ পদে জয়ী হন তৃণমূলের শ্রীধর বন্দ্যোপাধ্যায়। এছাড়া সভাপতি পদে কংগ্রেস মনোনীত বিশ্বনাথ ঘোষ ও সহ-সম্পাদক পদে ইমরান কাশেমও বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তৃণমূলের কাটোয়া লিগাল সেলের চেয়ারম্যান কাঞ্চন মুখোপাধ্যায়ের দাবি, “আমরা ২-৩ ভোটের ব্যবধানে হেরেছি। শুক্রবার রাতে সিপিএমের সংগঠন হুইপ জারি করে কংগ্রেস মনোনীত প্রার্থীদের ভোট দিতে বলে। সিপিএম-কংগ্রেস এক হয়ে আমাদের হারিয়েছে।” যদিও অভিযোগ মানতে রাজি নয় কংগ্রেস ও সিপিএম। কাটোয়া বার অ্যাসোশিয়েশনের সদস্য তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আশরাফ আলি বলেন, “তৃণমূল আইনজীবীদের নানা প্রলোভন দেখায়। সে জন্যই এ রকম লড়াই হয়েছে। তবে শেষ পর্যন্ত আইনজীবীরা আমাদের উপর আস্থা রেখেছেন।” সিপিএমে আইনজীবীদের সংগঠন ডিএলএর নেতা মিনাজুল কবীর (ধীরাজ) বলেন, “সংগঠন এ রকম কোনও হুইপ জারি করেনি। সবাই ব্যক্তিগত মত প্রকাশ করেছেন।”

Advertisement

রাজ্য বাউল ফকির উৎসব

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

রাজ্য বাউল ফকির উৎসব হয়ে গেল কাটোয়ায়। শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের সংহতি প্রেক্ষাগৃহের পাশে নজরুল মুক্ত মঞ্চে ওই অনুষ্ঠান হয়। কাটোয়া বইমেলা অছি পরিষদ, রবীন্দ্র পরিষদ, ও মহকুমা গ্রন্থাগারের সহযোগিতায় কাটোয়া শহরে এই প্রথম এ ধরনের উৎসব হল বলে উদ্যোক্তাদের দাবি। রাজ্য বাউল উৎসবের সভাপতি তথা কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক তাপস সরকার বলেন, “আমরা বিভিন্ন জায়গায় বাউল-ফকিরের গান শুনতে যাই। সেখানে অনেক শিল্পীই আমাদের কাটোয়া শহরে অনুষ্ঠান করার জন্য বলেন। সেই ভাবনাই এই উৎসব তাগিদ।” উৎসবে যেমন কার্তিকদাস বাউল থেকে বর্ধমানের নিতাই খ্যাপা ছিলেন, তেমনই নদিয়ার খইবুর ফকির থেকে বীরভূমের ডালিম ফকিরেরা ছিলেন। উদ্যোক্তারা জানান ১০ জন বাউল শিল্পী ও ৫ জন ফকির শিল্পী গান গেয়েছেন। উৎসবের সম্পাদক তুষার পণ্ডিত বলেন, “আমরা কার্যত প্রচার করতে পারিনি। তা সত্ত্বেও কাটোয়ার মানুষের উপস্থিতি আমাদের আরও উৎসাহ যোগাবে।”

দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

জ্যাঠার স্কুটারে চড়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত যানের ধাক্কায় মৃত্যু হল ভাইপোর। মৃতের নাম শুভম গঙ্গোপাধ্যায় (১৩)। বাড়ি বর্ধমানের ভাতছালায়। স্থানীয় দিল্লি পাবলিক স্কুলের ছাত্র সে। বর্ধমান থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বর্ধমানের রথতলার কাছে জিটি রোড বাইপাসে গুরুতর আহত অবস্থায় প্রবীর গঙ্গোপাধ্যায় ও তাঁর ভাইপোকে পড়ে থাকতে দেখা যায়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুভমকে মৃত বলে জানান চিকিৎসকেরা।

প্রশিক্ষণ শিবির

নিজস্ব সংবাদাতা • আসানসোল

আসানসোল গ্রাম সব পেয়েছির আসরের উদ্যোগে শারীরশিক্ষা প্রশিক্ষণ শিবির হয়ে গেল রবিবার। ওই শিবিরে মোট একশো জন প্রশিক্ষণ নিয়েছেন।

কোথায় কী

ক্রিকেট প্রতিযোগিতা। মিলনচক্র মাঠ। সকাল ১০টা। দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।

দুর্গাপুর

ক্রিকেট প্রতিযোগিতা। মিলনচক্র মাঠ। সকাল ১০টা। দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।

কাটোয়া

ক্রিকেট লিগ। কলেজ মাঠ। সকাল ১০ টা। উদ্যোগ: কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement