মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল লিগে শনিবার পলাশডিহা রঘুনাথ মুর্মু ময়দানে বড় জয় পেল দুর্গাপুর হিরোজ। তারা ১১-০ গোলে এমএএমসি মর্ডান স্কুলকে হারায়। অমিত দে সাতটি, অজিতকুমার জানা দু’টি, লক্ষ্মীরাম মুর্মু ও সৌমেন রুইদাস একটি করে গোল করে। খেলা পরিচালনা করেন বাবলু কর্মকার, অরজিৎ মশান, কানাইলাল সোরেন।