Assembly Election 2026

নির্বাচন ঘোষণার আগে ফের মন্ত্রিসভার বৈঠকে মমতা, বৃহস্পতিবার নবান্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত প্রশাসনের

বৃহস্পতিবার নবান্নে বসছে এই বৈঠক। মাত্র ১০ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক। এর আগে ১৭ তারিখ শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রশাসনিক মহলের মতে, ভোট ঘোষণা হওয়ার আগে এটিই হতে পারে শেষ মন্ত্রিসভা বৈঠক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে বসছে এই বৈঠক। মাত্র ১০ দিনের ব্যবধানে এটি মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। এর আগে ১৭ তারিখ শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রশাসনিক মহলের মতে, ভোট ঘোষণা হওয়ার আগে এটিই হতে পারে শেষ মন্ত্রিসভা বৈঠক।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নিয়োগ এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ এবং পদ তৈরি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার কিছু ইতিবাচক বার্তা দিতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল। এ ছাড়াও শিল্পে বিনিয়োগ টানতে নতুন প্রস্তাব, পরিকাঠামো উন্নয়ন এবং কয়েকটি প্রকল্পে আর্থিক অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। নির্বাচন সামনে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে সরকার সক্রিয় পদক্ষেপ করতে পারে বলেও জল্পনা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে প্রশাসনিক ও আর্থিক বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ফলে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির দিকে নজর থাকবে বিরোধী দলগুলিরও। সব মিলিয়ে, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার, ভোট ঘোষণার আগে সরকার কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ওই দিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement