Shibpur Arrest Case

গাড়িতে লুকনো হেরোইন, শিবপুরে বহুতলে হানা দিয়ে ভিন্‌রাজ্যের দুই বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শিবপুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকেরা অভিযান চালিয়েছিলেন ওই জায়গায়। লাল রঙের একটি দামী গাড়ির মধ্যে থেকে তাঁরা উদ্ধার করেন ৫১৪ গ্রাম ব্রাউন সুগার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ২১:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিবপুর পুলিশ লাইনের কাছে একটি গাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার। গ্রেফতার মোট তিন জন।

Advertisement

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শিবপুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকেরা অভিযান চালিয়েছিলেন ওই জায়গায়। লাল রঙের একটি দামী গাড়ির মধ্যে থেকে তাঁরা উদ্ধার করেন ৫১৪ গ্রাম ব্রাউন সুগার। তদন্তে উঠে এসেছে উত্তরপ্রদেশের নম্বরপ্লেট থাকা গাড়ির সিটের নীচে লুকিয়ে রাখা ছিল নিষিদ্ধ মাদক।

পুলিশ জানিয়েছে, ৫০০ গ্রামের বেশি হেরোইন উদ্ধার হয়েছে লাল রঙের একটি দামী গাড়িতে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) তৌসিফ আলি বলেন, ‘‘এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এঁরা হলেন রাজস্থানের বাসিন্দা শাহিদ খান এবং সলমন খান। বাকি এক জন হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার বাসিন্দা। নাম সুপ্রিয় দত্ত। এঁরা সকলেই রাজস্থান থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement