নারদকাণ্ড, শুভেন্দুর পাশে সৌমেন

‘‘শুভেন্দু অধিকারী স্বচ্ছ ভাবমূর্তি অটুট থাকবে’’—বুধবার খড়্গপুরে এসে নারদ স্টিং অপারেশন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিদায়ী মন্ত্রী সৌমেন মহাপাত্র। এ দিন খড়্গপুরের মহকুমাশাসকের কার্যালয়ে এসেছিলেন পিংলা বিধানসভার তৃণমূল প্রার্থী সৌমেনবাবু। দলে বরাবরই শুভেন্দু অধিকারীর বিরোধী বলে পরিচিত সৌমেন মহাপাত্র। সে কারণেই এ বার তমলুক বিধানসভা থেকে সরিয়ে দল তাঁকে পিংলার প্রার্থিপদ দিয়েছে বলে দলীয় কর্মীদের ধারণা। এ দিন সৌমেনবাবুর সঙ্গে দেখা গিয়েছে তমলুকের নেতা চঞ্চল খাঁড়া-সহ তৃণমূল নেতা-কর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০১:১২
Share:

‘‘শুভেন্দু অধিকারী স্বচ্ছ ভাবমূর্তি অটুট থাকবে’’—বুধবার খড়্গপুরে এসে নারদ স্টিং অপারেশন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিদায়ী মন্ত্রী সৌমেন মহাপাত্র। এ দিন খড়্গপুরের মহকুমাশাসকের কার্যালয়ে এসেছিলেন পিংলা বিধানসভার তৃণমূল প্রার্থী সৌমেনবাবু। দলে বরাবরই শুভেন্দু অধিকারীর বিরোধী বলে পরিচিত সৌমেন মহাপাত্র। সে কারণেই এ বার তমলুক বিধানসভা থেকে সরিয়ে দল তাঁকে পিংলার প্রার্থিপদ দিয়েছে বলে দলীয় কর্মীদের ধারণা। এ দিন সৌমেনবাবুর সঙ্গে দেখা গিয়েছে তমলুকের নেতা চঞ্চল খাঁড়া-সহ তৃণমূল নেতা-কর্মীদের।

Advertisement

সম্প্রতি নারদ স্টিং অপারেশনে তৃণমূলের সাংসদ-নেতা-মন্ত্রীদের টাকা নিতে দেখা যাওয়ায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সেখানে মুকুল রায়, ফিরহাদ হাকিমদের মতো টাকা নিতে দেখা গিয়েছে সৌমেনবাবুর বিরোধী তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকেও। যদিও এ দিন মনোনয়ন দিয়ে বেরিয়ে আসার পরে নারদ স্টিং অপারেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌমেনবাবু বলেন, ‘‘শুভেন্দু অধিকারী বরাবর স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। তিনি স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই থাকবেন। তৃণমূলকে বিপদে ফেলার জন্য এই চেষ্টা হয়েছে। কিন্তু তৃণমূলের উন্নয়ন মানুষ জানে। ভোটে প্রভাব পড়বে না।’’

এ দিন সৌমেনবাবু ছাড়াও তৃণমূলের নারায়ণগড়ের প্রার্থী প্রদ্যোত ঘোষ, ডেবরার সেলিমা খাতুন মনোনয়ন জমা দিয়েছেন। সৌমেনবাবুর প্রতিদ্বন্দ্বী পিংলা বিধানসভার বিদায়ী বিধায়ক ডিএসপি প্রার্থী প্রবোধচন্দ্র সিংহও এ দিন মনোনয়ন জমা করেন। গত কাল বামেদের পক্ষ থেকে মহকুমার পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা করলেও প্রবোধবাবুর মনোনয়ন জমা বাকি ছিল। এর আগে এসইউসি-র ছ’জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement