জমি নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি। নাম ইব্রাহিম শাহ (৪৫)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গির দয়ারামপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন বাড়ি থেকে কিছুটা দূরে চাষের জমিতে যান ইব্রাহিম। সেখানে জমি নিয়ে তাঁর প্রতিবেশী নজু মণ্ডলের বচসা বাধে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকা নজু তাঁকে কুপিয়ে খুন করে। ঘটনার পর থেকে পলাতক নজু।