প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

রং করার ঝক্কিতে নাই’বা গেলেন! দেওয়াল ঝলমলে হয়ে উঠুক অন্য উপায়ে!

রং করানোর ঝক্কি নেবেন না। দেওয়ালে লাগান ওয়ালপেপার। ঘরের শোভাই অন্য রকমের হয়ে উঠবে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৯:১৭

সংসারে লোক কম। হাতে সময় কম। ঘরে অনেক আসবাবপত্র। কে সে সব সরিয়ে ঘর খালি করবে? কখন করবে? অথচ, ঘর নতুন ভাবে রঙ করানোর একান্ত দরকার হয়ে পড়েছে। কিন্তু তাতে ধুলোবালিতে ভরে যাওয়ার দুশ্চিন্তা! সব মিলিয়ে কী হ্যাপা রে বাবা! কোন দিকে এগোবেন?

না না, দুশ্চিন্তার কিছু নেই। টেনশন কীসের? দেওয়াল-রঙের বিকল্প আছে! ওয়ালপেপার!

যে ঘরের দেওয়ালে নতুন রঙের দরকার, সেখানে লাগান ওয়ালপেপার। নকশাদার ওয়ালপেপার দিয়ে আপনার ঘরের দেওয়াল ঢাকা থাকলে সেই ঘরের শোভাই অন্যরকমের হয়ে উঠবে। ঘরের উজ্জ্বলতা কয়েক গুণ বেড়ে যাবে।

দেওয়ালে লাগাতে ঝামেলা নেই। রক্ষণাবেক্ষণে সমস্যা নেই। শুধু ওয়ালপেপার লাগানোর ব্যাপারে কয়েকটা সাধারণ টিপস মেনে চললেই হল।

পরামর্শগুলি এরকম -

১. যে দেওয়ালে লাগানোর জন্য ওয়ালপেপার কিনছেন, সেই দেওয়ালের কাছে কী ধরনের আসবাবপত্র আছে, কোন রঙের বাহুল্য বেশি, সেসবের দিকে খেয়াল রাখতে হবে। এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওয়ালপেপার কেনা উচিত। মূলতঃ রঙের বৈপরীত্য যত বেশি হবে, ততই ওয়ালপেপারের সৌন্দর্য বাড়বে।

২. ঘরের আসবাবপত্রের রঙ, পর্দার রঙ অনুযায়ী বুঝে ওয়ালপেপার লাগাতে হবে।

৩. যে দেওয়ালে ওয়ালপেপার লাগানো হচ্ছে, সেখানকার আলো উজ্জ্বল রাখতে হবে। বরং ঘরের অন্যত্র আলো তুলনায় সামান্য কম হলে খারাপের চেয়ে ভাল বেশি। ওয়ালপেপার আরও বেশি ফোকাসড্ দেখাবে।

০১ / ০১

৪. ওয়ালপেপার গুটিয়ে রাখা থাকে। গোটানো ভাবটা খুলে দেওয়ালে খুব টান টান করে লাগাতে হয়। ভেতরে হাওয়া ঢুকে গেলে, ওয়ালপেপার লাগানো সমস্যা।

৫. ওয়ালপেপার খুব ভাল ভাবে চারধারে লাগাতে হবে। কোনও কোণ একটু উঠে থাকলে সেখান থেকে ভবিষ্যতে পুরোটা উঠে গিয়ে ঘরের দেওয়াল বিশ্রি দেখাবে।

৬. ওয়ালপেপার খুব তাড়াতাড়ি ময়লা হয়। সেজন্য সপ্তাহে একদিন ডিটারজেন্ট দিয়ে মোছা দরকার। তবে জলজল করে নয়, পরিষ্কার সাদা কাপড়ে শুকনো করে।

৭. ওয়ালপেপার লাগানো দেওয়ালে ফোকাসিং করা আলোর ব্যবস্থা রাখলে ঘর দেখতে আরও ভালো লাগে।

৮. দু’ধরনের ওয়ালপেপার হয়। 'টুডি' আর 'থ্রিডি'। যদি ওয়ালপেপার লাগানো দেওয়ালের আগেই আসবাবপত্র থাকে, তাহলে থ্রিডি। তাতে ওয়ালপেপার আরও বেশি ফোকাসড্ দেখায়, উজ্জ্বল লাগে। আর ওয়ালপেপার লাগানো দেওয়ালটি সাধারণ হলে, টুডি। ফোকাসড্ দেখানোর সেক্ষেত্রে প্রশ্ন নেই।

৯. বাচ্চার ঘরে বা পড়ার টেবিলের গায়ের দেওয়ালে ওয়ালপেপার লাগানোর দরকার পড়লে সেটা কার্টুন হলে ভাল হয়। সেটা ‘ডোরেমন’ না ‘টম অ্যান্ড জেরি’ কার্টুনের ওয়ালপেপার হবে,বাচ্চাকে দিয়েই পছন্দ করান।

১০. দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাব থাকলে আগে দেওয়াল পিভিসি লাগিয়ে ঠিক করে নিয়ে তার উপর ওয়ালপেপার লাগাতে হবে। নইলে ওয়ালপেপার দেওয়ালে লাগবেই না!

১১. বাজারে এই কাজ করানোর জন্য বহু লোকজন আছে। তাঁদের সঙ্গে কখা বলে নিন, বাজেট মতো কাজে লাগিয়ে দিন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’  ফিচারের একটি অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy