১৭ ফেব্রুয়ারি ২০২৬
Lalbaba Rice Contest

কুমড়ো আর নারকেলের পুরে নতুন সাজে কদম ফুল পিঠা, ঘরোয়া উৎসবে থাকুক এই বিশেষ মিষ্টি

দেখতে অবিকল কদম ফুলের মতো এই পিঠা যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩
Share: Save:

অজিত পাণ্ডে

জেলা: হাওড়া | নাম: কদম ফুল পিঠা

দেখতে অবিকল কদম ফুলের মতো এই পিঠা যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু।

উপকরণ:

গোবিন্দভোগ চালের গুঁড়ো (১০০ গ্রাম), মিষ্টি কুমড়ো (২৫০ গ্রাম), নারকেল কোরা, খেজুর গুড়, কাজুবাদাম, ঘি, এলাচ গুঁড়ো ও এক চিমটি নুন।

প্রস্তুত প্রণালী:

প্রথমে কুমড়ো সেদ্ধ করে পেস্ট করে নিন। এ বার চালের গুঁড়ো ও কুমড়ো বাটা মিশিয়ে একটি নরম মণ্ড (ডো) তৈরি করুন। পুরের জন্য কড়াইতে গুড়, নারকেল কোরা, কাজুবাদাম ও এলাচ গুঁড়ো দিয়ে জ্বাল দিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিন। এ বার কুমড়ো-চালের ডো থেকে ছোট ছোট লেচি কেটে তার মাঝখানে নারকেলের পুর ভরে বল বানিয়ে নিন। কয়েকটা বল এক সঙ্গে জুড়ে দিয়ে কদম ফুলের আকার দিন। উপরে একটি লেবু পাতা গুঁজে দিয়ে ভাপে (স্টিম) ১০-১৫ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি অভিনব ‘কদম ফুল পিঠা’।

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy