১২ ফেব্রুয়ারি ২০২৬
Lalbaba Rice Contest

স্বাদে, গন্ধে টেক্কা দেবে বিরিয়ানিকেও! নিরামিষের দিনে পাতে পড়ুক রাজকীয় ‘এঁচোড়ের কোপ্তা পোলাও’

বাঙালি হোক বা অবাঙালি, এঁচোড়ের কোপ্তা বহু মানুষের প্রিয়।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪
Share: Save:

শ্রীতমা চক্রবর্তী

জেলা: নদিয়া | পদের নাম: এঁচোড়ের কোপ্তা পোলাও

বাঙালি হোক বা অবাঙালি, এঁচোড়ের কোপ্তা বহু মানুষের প্রিয়। আর সেই এঁচোড়ের কোপ্তা যখন পোলাওয়ের সঙ্গে মিশে যায়, তখন ভোজটা হয়ে ওঠে এলাহি।

উপকরণ:

বাসমতি চাল, এঁচোড়, বেসন, কাজু-কিশমিশ, বেরেস্তা, ঘি, মিঠা আতর, জয়ফল-জয়িত্রী ও গরম মশলা বাটা।

প্রস্তুত প্রণালী:

সেদ্ধ করা এঁচোড় চটকে তাতে বেরেস্তা, ভাজা রসুন, আদা-লঙ্কা কুচি, কাজু গুঁড়ো, গরম মশলা, বেসন ও ঘি দিয়ে মেখে ছোট ছোট বল বানিয়ে ভেজে নিন। অন্যদিকে ঘিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে চাল হালকা ভেজে নিন। তাতে বাটা মশলা ও গরম জল দিয়ে ভাত রান্না করুন। ভাত প্রায় হয়ে এলে ভাজা কোপ্তাগুলো মিশিয়ে দিন। উপর থেকে চিনি, বেরেস্তা ও সামান্য মিঠা আতর দিয়ে ১০ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করুন।

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy