E-Paper

বাড়িতে ভোটে বৃদ্ধার মৃত্যুতে সরব মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কালকে আপনারা রায়গঞ্জে দেখেছেন, এক জন বৃদ্ধা মারা গিয়েছেন। তাঁকে চাপ দেওয়া হয়েছিল পোস্টাল ব্যালটের ভোটটা বিজেপিকে দিতে। কেন দেবে? কোন হরিদাস! আমাদের কি ‘বন্ডেড লেবার’ পেয়েছে নাকি।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৬:১৫
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

সোমবার রায়গঞ্জের মাড়াইকুড়া পঞ্চায়েতের ভিটি এলাকায় বাড়িতে ভোটগ্রহণ প্রক্রিয়া চলার সময়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার তাঁর দেহের ময়না তদন্ত হয়েছে। রায়গঞ্জ মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভাস্করজ্যোতি দেবনাথ বলেন, “ওই বৃদ্ধা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে ময়না তদন্তে জানা গিয়েছে।”

ওই ঘটনার উল্লেখ করে এ দিন পূর্ব মেদিনীপুরের তমলুকে তৃণমূলের নির্বাচনী জনসভায় বিজেপিতে বিঁধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘কালকে আপনারা রায়গঞ্জে দেখেছেন, এক জন বৃদ্ধা মারা গিয়েছেন। তাঁকে চাপ দেওয়া হয়েছিল পোস্টাল ব্যালটের ভোটটা বিজেপিকে দিতে। কেন দেবে? কোন হরিদাস! আমাদের কি ‘বন্ডেড লেবার’ পেয়েছে নাকি।’’

মৃত বৃদ্ধা তোফিজানের ছেলে আব্দুল রহিমও পুলিশের কাছে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর জেরে তাঁর মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “পুলিশ তদন্ত করছে।”

বিজেপির উত্তর দিনাজপুরজেলা সভাপতি নিমাইচন্দ্র কবিরাজের অবশ্য দাবি, “নির্বাচন কমিশনআইন মেনেই কাজ করেছে। ওই বৃদ্ধাকে কেউ ভোট দিতে বলেননি। মুখ্যমন্ত্রীর মিথ্যাচারের রাজনীতি করছেন।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mamata Banerjee TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy