নদিয়ার কালীগঞ্জে নিহত শিশু তমন্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার পর সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর করেছিলেন কয়েক জন। সেই ঘটনায় কঠোর পদক্ষেপ করল দল। বহিষ্কার করা হল সাত জনকে। নদিয়া জেলা সিপিএমের সম্পাদক মেঘলাল শেখ শুক্রবার বিবৃতি দিয়ে তাঁদের বহিষ্কারের তাৎক্ষণিক সিদ্ধান্ত জানিয়েছেন। সাত জনের নামও প্রকাশ করা হয়েছে।
দলের তরফে জানানো হয়েছে, সইদুল শেখ, সেন্টু শেখ, জহিরউদ্দিন আহমেদ, অজয় সরকার, মোদস্সের মীর, এম রহমান এবং হানিফ মহম্মদকে বহিষ্কার করা হচ্ছে। তাঁরা সকলেই সিপিএমের সদস্য ছিলেন। প্রথম দফার প্রার্থী ঘোষণার পর দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন তাঁরা। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক আসবাবপত্র। ওই ঘটনায় দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসে। তিন দিনের মাথায় কঠোর পদক্ষেপ করল সিপিএম। এর মাধ্যমে ‘বিদ্রোহী’দের বার্তাও দেওয়া হল বলে কেউ কেউ মনে করছেন।
আরও পড়ুন:
গত মঙ্গলবার প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কালীগঞ্জের প্রার্থী হিসাবে তমন্নার মায়ের নাম ঘোষণা ছিল সেই তালিকার অন্যতম চমক। কিন্তু স্থানীয় পরিসরে কোথাও কোথাও দলের অভ্যন্তরে বিক্ষোভ শুরু হয়েছিল। অনেকেই এই প্রার্থীকে মেনে নিতে পারেননি। সে দিন বিকেলে কালীগঞ্জের সিপিএম কার্যালয় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। কর্মী-সমর্থকেরা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন।
গত বছর কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল ন’বছরের তমন্নার। তার পরিবার সিপিএম সমর্থক হিসাবে পরিচিত ছিল। অভিযোগ, উপনির্বাচনের ফল নিশ্চিত হয়ে যাওয়ার পরেই এলাকায় বিজয়মিছিল বার করেছিল তৃণমূল। সেই মিছিল থেকে তমন্নাদের বাড়়ির দিকে বোমা ছোড়়া হয়। সরকারের আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেছিলেন তমন্নার মা। তাঁকে বিধানসভায় প্রার্থী করায় বিতর্ক রয়েছে। তৃণমূল-সহ অন্য রাজনৈতিক দলগুলির একাংশের অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি করতে চায় সিপিএম। সেই কারণেই সাবিনাকে প্রার্থী করা হল। তাঁকে ঘিরে দলের অন্দরে অসন্তোষ প্রসঙ্গে সাবিনা নিজে বলেছিলেন, ‘‘মানুষ চেয়েছে বলে আমি প্রার্থী হয়েছি। দলের কর্মীরাও আমাকে দু’হাত তুলে স্বাগত জানিয়েছেন। এখানে কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই। বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনায় কিছু অশান্তি হলেও হতে পারে।’’ বৃহস্পতিবার আরও ৩২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিএম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, কমিশন স্পষ্ট জানায়, যাঁদের অপসারণ করা হচ্ছে, তাঁদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না!
- পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ভাবে অপসারণের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনও আলোচনা না-করে বা কোনও মতামত না-নিয়ে বদলি করা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নির্বাচন চলাকালীন কোনও গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে তিন জনের একটি প্যানেল চাওয়া হত। সেই তালিকা থেকে কমিশন নিজেই এক জনকে বেছে নিত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এ বার সেই প্রচলিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে। প্রার্থিতালিকা ঘোষণার আগেও কমিশনকে এ বিষয়ে তোপ দাগেন মমতা। নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও।
-
২০:১৯
অযথা কাউকে গ্রেফতার নয়! কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে বলল হাই কোর্ট, তবে খারিজ তৃণমূলের এক আর্জিও -
১৯:৫৭
প্রথম দফায় ৯৯ শতাংশ ভোট পড়েছে রাজ্যের ১৮২টি বুথে! সবচেয়ে বেশি রানিনগর এবং চোপড়া বিধানসভা কেন্দ্রে -
১৯:৫৪
গভীর রাতে ফিরহাদের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক, কেন্দ্রীয় বাহিনী! মেয়র জানান, ‘ভবানীপুর নিয়ে হুঁশিয়ারি’ দেওয়া হয়েছে -
১৯:০০
ভবানীপুরে মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল! নমুনা দেখিয়ে দাবি করলেন প্রতিদ্বন্দ্বী শুভেন্দু, কী জবাব শাসকদলের -
১৮:৫৮
‘সিংহম’ বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ ফলতায়! পক্ষপাতিত্বের অভিযোগে জয়েন্ট বিডিও-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন