Advertisement

নবান্ন অভিযান

‘কেউ হুমকি দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন’! রাজনৈতিক দলগুলিকে অনুরোধ কমিশনের, দিল ফোন নম্বরও

ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জমা পড়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৭:০১

— প্রতীকী চিত্র।

বিধানসভা নির্বাচনের ভোটগণনার মাঝেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে বলে অভিযোগ। এর মাঝেই নির্বাচন কমিশন জানিয়ে দিল, কোনও রাজনৈতিক দল যদি মনে করে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, ঝুঁকি রয়েছে, তা হলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে। এ জন্য একটি নম্বরও দিয়েছে কমিশন। ১৮০০ ৩৪৫ ০০০৮ নম্বরে ফোন করে রাজনৈতিক দলগুলিকে অভিযোগ জানাতে বলা হয়েছে কমিশনের তরফে।

পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনে ভোটগণনা চলছে। তার মাঝেই সাখাওয়াত মেমোরিয়ালের সামনে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেখানে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে বলেও অভিযোগ। অভিযোগ, কলকাতার জগদীশচন্দ্র বোস কলেজের সামনে উত্তেজনা ছড়িয়েছে। কলেজের ভিতরে ছিলেন তৃণমূল সমর্থকেরা। বাইরে লাঠি হাতে বিজেপি কর্মীরা জড়ো হন বলে অভিযোগ। সূত্রের খবর, তাঁদের দেখে তৃণমূল কর্মীদের কেউ কেউ লুকিয়ে পালিয়ে যান। তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় ওই কলেজে গিয়েছিলেন বলে খবর। অন্য দিকে, কল্যাণী ব্লকের মুরাতিপুরের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জমা পড়েছে। পুলিশকে অবিলম্বে হস্তক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। তার পরেই কমিশনের তরফে সব রাজনৈতিক দলকে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে।

সংক্ষেপে
  • প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy