তামিলনাড়ুতে বিজয়ের সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
অসমে ১০২ আসনে এগিয়ে বিজেপি। পুদুচেরিতে এনডিএ এগিয়ে ১৮টি আসনে। কেরলে ইউডিএফ এগিয়ে ৮৯টি আসনে। তামিলনাড়ুতে ১০৭টি আসনে এগিয়ে টিভিকে। তবে অনেক আসনে এখনও গণনা চলছে।
পর পর তিন বার জিতেছিলেন। সেই কোলাথুরে এ বার হেরে গেলেন তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন। তাঁকে হারালেন টিভিকে-র ভিএস বাবু।
তামিলনাড়ুতে ১০৭ আসনে এগিয়ে বিজয়ের দল। কেরলে ৯০ আসনে এগিয়ে ইউডিএফ। অসমে ১০০ ছুঁল বিজেপি। পুদুচেরিতে ১৭ আসনে এগিয়ে এনডিএ।
তামিলনাড়ুতে আবার দ্বিতীয় স্থানে উঠে এল ডিএমকে। ৫৬টি আসনে তারা এগিয়ে। ১০৬টি আসনে এগিয়ে টিভিকে।
যোরহাটে ২৩ হাজার ভোটে হারলেন গৌরব গগৈ। বিজেপির বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে হেরেছেন তিনি। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্রকে ‘বাঘ’ বলতেন রাহুল গান্ধী।
গৌরব গগৈ। — ফাইল চিত্র।
তামিলনাড়ুতে ১০৫ আসনে এগিয়ে বিজয়ের দল। সরকার গড়তে দরকার মোট ১১৮ আসন। অর্থাৎ জাদুসংখ্যা থেকে ১৩টি আসন কম রয়েছে টিভিকে-র। প্রশ্ন উঠছে কার সঙ্গে জোট গড়বেন বিজয়েরা। কংগ্রেস ইতিমধ্যে জোটের প্রস্তাব পাঠিয়েছে অভিনেতার কাছে। বিজয়র বাবা সে কথা স্বীকার করেছেন। একটি সূত্র বলছে, এডিএমকে-ও জোটে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে। তামিলনাড়ুতে তারা বিজেপির সঙ্গে লড়ছে। এ দিকে, বিজেপি-কে ‘নীতিগত শত্রু’ বলে দাবি করেছেন বিজয়। তা হলে কার হাত ধরবেন বিজয়?
অসমে ৯৯ আসনে এগিয়ে বিজেপি। সেখানে মোট আসন ১২৬।
অসমে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
তামিলনাড়ুতে ১১০টি আসনে এগিয়ে টিভিকে। কেরলে ৮৯টি আসনে এগিয়ে রয়েছে ইউডিএফ। অসমে ৯৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পুদুচেরিতে এনডিএ জোট এগিয়েছে রয়েছে ১৫টি আসনে।
চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগণনার প্রবণতা দেখে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে অসন্তোষ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন। ইংরেজি শব্দবন্ধ ব্যবহার করেছেন।
বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে উৎসবের আমেজ। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, টিভিতে ভোটগণনা দেখানো হচ্ছে। তা দেখে উচ্ছ্বসিত বিজয়ের পরিবারের সদস্যেরা। তাঁর বাবাকে জড়িয়ে ধরলেন কয়েক জন।
তামিলনাড়ুতে প্রচারে বিজয়। — ফাইল চিত্র।
পুদুচেরির থাট্টানচাভেরি আসনে প্রায় ৩০০০ ভোটে এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী। আরও একটি আসনেও লড়ছেন তিনি।
সাতটি আসনে উপনির্বাচনেরও গণনা চলছে। পাঁচটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। বারামতী আসনে এগিয়ে রয়েছেন বিমান দুর্ঘটনায় নিহত অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার।
কর্নাটকের বাগালকোট, দাবনাগেরে দক্ষিণ, মহারাষ্ট্রের বারামতী, রাহুরি, নাগাল্যান্ডের কোরিডাং, ত্রিপুরার ধর্মনগর, গুজরাতের উমরেত।
তামিলনাড়ুতে তৃতীয় স্থানে রয়েছে ডিএমকে। ২৩৪টির মধ্যে এখনও পর্যন্ত ৫০টি আসনে এগিয়ে তারা। কোলাথুর আসনে পিছিয়ে স্ট্যালিন। ফল দেখে ভেঙে পড়েছেন কর্মী, সমর্থকেরা।
কেরলে ৮৫ আসনে এগিয়ে ইউডিএফ। অসমে বিজেপি এগিয়ে ৯৮টি আসনে। পুদুচেরিতে এনআরসি এগিয়ে ১৭টি আসনে। তামিলনাড়ুতে টিভিকে এগিয়ে ১০৮টি আসনে।
কোলাথুর আসনে পিছিয়ে স্ট্যালিনস পর পর তিন রাউন্ডে। এগিয়ে গিয়েছেন টিভিকে-র ভিএস বাবু। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে জিতেছিলেন স্ট্যালিন।
পুদুচেরিতে এখনও পর্যন্ত এগিয়ে এনডিএ। ১৬টি আসনে এগিয়ে তারা। সেখানে চারটি আসনে এগিয়ে বিজয়ের টিভিকে।
টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড জানান, কারও সমর্থন ছাড়াই বিজয় তামিলনাড়ুতে সরকার গড়ার বিষয়ে নিশ্চিত। তাঁর দাবি, তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের পক্ষে। তামিলনাড়ুতে মোট আসন ২৩৪। সরকারে দরকার ১১৮ আসন।
অসমে ৯২টি আসনে এগিয়ে বিজেপি। এখন পর্যন্ত কংগ্রেস এগিয়ে ২৩টি আসনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy