বিজেপির জয়ে প্রীতি-উপহার পেতে চলেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। ২০২৩ সালের ৪ মার্চ মাথা মুড়িয়ে ফেলেছিলেন তিনি। প্রতিজ্ঞা করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে না-পারলে মাথায় চুল রাখবেন না।
এত দিন পর্যন্ত সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন কৌস্তভ। অবশেষে ৩৮ মাস মাথায় চুল রাখার বিষয়ে আর কোনও ‘বাধা’ রইল না কৌস্তভের। কৌস্তভের জয়ে উচ্ছ্বসিত স্ত্রী প্রীতি। স্বামীর জন্য ইতিমধ্যেই উপহার কিনে ফেলেছেন তিনি। প্রীতি বলেন, “কৌস্তভের পাশে ছিলাম, আছি, থাকব। উপহার দেব পছন্দের ব্র্যান্ডের শ্যাম্পু।”
একই সঙ্গে প্রীতির সংযোজন, “অনেক সয়েছি। অনেক লড়েছি। ক্ষমতার বিরুদ্ধে লড়াইকে কাছ থেকে দেখেছি। আজ বড় তৃপ্ত লাগছে। আরও ভাল লাগছে, যখন দেখলাম কাউন্টিং সেন্টার থেকে রাজ চক্রবর্তী পালাচ্ছেন।”
নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে সপ্তম রাউন্ড গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর তুলনায় প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন কৌস্তভ। ইতিমধ্যেই গণনাকেন্দ্রের বাইরে গেরুয়া আবির মেখে আনন্দে মেতেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
-
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি, ইস্তফা না-দিলেও মমতা এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী! রাজ্য কার?
-
বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী! রাজ্যে প্রচারে এসে দিয়ে গিয়েছিলেন কথা
-
ভোট-পরবর্তী গোলমালে রুজু ২০০ এফআইআর! কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি পাকাতে চাইছেন: ডিজি সিদ্ধনাথ
-
‘কমিশন ১০টি গণনাকেন্দ্রের ছয় ঘণ্টার ফুটেজ দিক, দেখাক কিছু হয়নি, আমি মেনে নেব এটাই জনাদেশ’! চ্যালেঞ্জ অভিষেকের
-
৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে রাজ্যে ২০৭টি আসনে জয় পেল বিজেপি! ৮০টি আসনে জয়ী তৃণমূল, তাদের ভোটের হার কত