Advertisement
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

গণনায় এত দেরি হচ্ছে কেন? ‘নির্বাক’ নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের, কর্মীরা দুর্গ ধরে রাখবেন, বললেন চন্দ্রিমা

ভোটের প্রাথমিক ফল যে ইঙ্গিতই দিক, তৃণমূলকর্মীরা নিজেদের দুর্গ আগলে থাকবেন বলে জানিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, “আমাদের কর্মীরা দুর্গ ধরে থাকবে। তারা ছেড়ে কথা বলবে না।”

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১২:৪৪
চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

ভোটগণনায় বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তুলল তৃণমূল। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত চেয়েছে তারা। সোমবার রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা দমদম উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “তৃণমূলের পক্ষ থেকে বলতে চাই, এত দেরি হচ্ছে কেন গণনায়? দু’-তিন রাউন্ড গণনা হয়েছে কোথাও কোথাও। কোথাও কোথাও তা-ও হয়নি। নির্বাচন কমিশন এত নীরব হয়ে আছে কেন?” গণনার প্রাথমিক প্রবণতা (ট্রেন্ড) দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।

ভোটের প্রাথমিক ফল যে ইঙ্গিতই দিক, তৃণমূলকর্মীরা নিজেদের দুর্গ আগলে থাকবেন বলে জানিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, “আমাদের কর্মীরা দুর্গ ধরে থাকবে। তারা ছেড়ে কথা বলবে না।”

রাজ্যের ২৯৩টে বিধানসভা কেন্দ্রে ভোটগণনা চলছে। অধিকাংশ আসনেই তিন-চার রাউন্ড গণনা হয়ে গিয়েছে। দুপুর ১:৪৫ পর্যন্ত বিজেপি ১৯২টি আসনে এবং তৃণমূল ৯৪টি আসনে এগিয়ে রয়েছে। বাম জোট এগিয়ে রয়েছে দু’টি আসনে। অন্য দলগুলি এগিয়ে রয়েছে পাঁচটি আসনে।

TMC BJP Chandrima Bhattacharya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy