Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

‘সকলে ওঁর নাম ধরে চেঁচাচ্ছিল!’ কিন্তু তখন কী করেছিলেন শাহরুখ? ‘বাদশা’কে নিয়ে বললেন দিব্যা

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কাজ করার একটি অভিজ্ঞতা ভাগ করে নেন দিব্যা। বলিউডের বাদশার প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৮:১৭
শাহরুখের অজানা দিক জানালেন দিব্যা!

শাহরুখের অজানা দিক জানালেন দিব্যা! ছবি: সংগৃহীত।

অভিনেত্রী দিব্যা দত্ত এখন তাঁর ওয়েব সিরিজ় ‘চিরাইয়া’র সাফল্য উপভোগ করছেন। তবে তিনি প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন ‘বীর-জ়ারা’ ছবির মাধ্যমে। যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং প্রীতি জ়িন্টা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কাজ করার একটি অভিজ্ঞতা ভাগ করে নেন দিব্যা। বলিউডের ‘বাদশা’র প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

শাহরুখ সম্পর্কে দিব্যা বলেন, “আমার মনে হয়, শাহরুখ জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন। সেই কারণেই তিনি সবসময় নতুন শিখতে চেয়েছেন। চারপাশে আনন্দ ছড়িয়ে দেওয়া উচিত, এই বার্তাই তিনি বার বার দিয়েছেন। এই ভাবনা কত সুন্দর! ভাবতে পারেন?”

এর পরেই সেই অভিজ্ঞতার তিনি আরও বলেন, “শাহরুখ খুব সংবেদনশীল মানুষ। তিনি বোঝেন, তাঁর আশপাশের মানুষের কখন কী প্রয়োজন। একটি অনুষ্ঠান থেকে আমরা ফিরছিলাম। সেখানে ছিলেন বিদ্যা বালন, দিয়া মির্জ়া আর আমি। বাকিরা সবাই ছিলেন পুরুষ। বিমান থেকে নামার পর শাহরুখের জন্য প্রবল ভিড় ছিল। যদিও নিরাপত্তা ছিল। সবাই শাহরুখের নাম ধরে চিৎকার করছিল।”

কিন্তু শাহরুখ অপেক্ষা করছিলেন। বাইরে মানুষের চিৎকার শুনেও বেরোননি। দিব্যার কথায়, “তিনি অপেক্ষা করেছিলেন। যতক্ষণ না আমরা সবাই নিজেদের গাড়িতে উঠে যাই, ততক্ষণ বেরোবেন না। এমন মুহূর্ত কী ভাবে ভোলা যায়? এটাই শাহরুখ!”

উল্লেখ্য, দিব্যা ‘বীর-জ়ারা’ (২০০৪) ছবিতে শাব্বো নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্র তাঁর অভিনয় সফরের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এমন তিনি নিজেও মনে করেন। তাঁর নতুন সিরিজ় ‘চিরাইয়া’ও সাড়া ফেলেছে। এখানে বৈবাহিক ধর্ষণের মতো কঠিন বিষয় তুলে ধরা হয়েছে।

Divya Dutta Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy