E-Paper

ভবানীপুরে সিপিএম, সিপিআই নন্দীগ্রামে

দুই কেন্দ্রের মধ্যে দক্ষিণ কলকাতার ভবানীপুরে প্রার্থী দিচ্ছে সিপিএম। সূত্রের খবর, ভবানীপুরে মহিলা প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাম শরিক সিপিআই-কে ফিরিয়ে দিচ্ছে সিপিএম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৮:১০

—প্রতীকী চিত্র।

রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে নজরকাড়া দুই কেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রাম। দুই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে লড়াই মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই দুই কেন্দ্রের মধ্যে দক্ষিণ কলকাতার ভবানীপুরে প্রার্থী দিচ্ছে সিপিএম। সূত্রের খবর, ভবানীপুরে মহিলা প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাম শরিক সিপিআই-কে ফিরিয়ে দিচ্ছে সিপিএম। গত বার মমতা-শুভেন্দুর লড়াইয়ের সময়ে নন্দীগ্রামে সিপিএমের প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এ বার সিপিআই সেখানে প্রার্থী দেবে। বামফ্রন্টের বাইরে সিপিআই (এম-এল) লিবারেশনের সঙ্গে সমঝোতা সম্পূর্ণ হয়ে গেলেও আইএসএফের সঙ্গে সিপিএমের আসন-ভাগের জট এখনও পুরো কাটেনি। বাম সূত্রের খবর, আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরে মঙ্গলবার রাত পর্যন্ত সিপিএমের রাজ্য নেতৃত্ব আলোচনা চালিয়েছেন আইএসএফের সঙ্গে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIM CPI Nandigram Bhawanipore

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy