Advertisement

ফের পুলিশে রদবদল, দ্বিতীয় দফার ভোটের আগে লিলুয়া এবং বেলুড় থানার আইসিকে সরিয়ে দিল কমিশন

শুক্রবারই ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াই এবং মহকুমা পুলিশ আধিকারিক সজল মণ্ডলকে নিলম্বিত (সাসপেন্ড) করেছিল কমিশন। এ বার হাওড়ার দুই থানার ওসিকে সরিয়ে দেওয়া হল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২১:০১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দ্বিতীয় দফার ভোটের আগে ফের পুলিশে রদবদল। হাওড়ার লিলুয়া এবং বেলুড় থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। লিলুয়ার নতুন ওসি হচ্ছেন সুজয় টুঙ্গা। বেলুড়ের ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস চট্টোপাধ্যায়কে। রবিবার রাত ১০টার মধ্যে তাঁদের দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। কী কারণে এই রদবদল, তা অবশ্য স্পষ্ট নয়।

শুক্রবারই ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াই এবং মহকুমা পুলিশ আধিকারিক সজল মণ্ডলকে নিলম্বিত (সাসপেন্ড) করেছিল কমিশন। একই সঙ্গে ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগকেও নিলম্বিত করার কথা জানায় তারা।

কমিশনের তরফে মুখ্যসচিবকে জানানো হয়, বিধানসভা ভোটের আগে ‘আচরণবিধির গুরুতর লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার কারণে’ সাসপেন্ড হওয়া পাঁচ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ওই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন আধিকারিক নিয়োগ করে কমিশন। ডায়মন্ড হারবারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে অভিষেক মজুমদারকে।

Advertisement
Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy