Advertisement

সাসপেন্ড-নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই ডায়মন্ড হারবারে নতুন অতিরিক্ত পুলিশ সুপার-সহ পাঁচ আধিকারিক নিয়োগ করল কমিশন!

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াইকে শুক্রবার নিলম্বিত করে কমিশন। শনিবার কমিশন জানায়, অভিষেক মজুমদারকে ডায়মন্ড হারবারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার করা হচ্ছে। অভিষেক এতদিন আলিপুরদুয়ারের জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২৩:৫৫

— প্রতীকী চিত্র।

ডায়মন্ড হারবারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ করল নির্বাচন কমিশন। একই সঙ্গে ডায়মন্ড হারবারের নতুন মহকুমার পুলিশ আধিকারিকও নিয়োগ করেছে তারা। ডায়মন্ড হারবার ও ফলতা থানার নতুন আইসি এবং উস্তি থানার নতুন ওসি-র নামও জানিয়ে দিয়েছে কমিশন। শুক্রবার রাতেই পাঁচ দায়িত্বে থাকা এই পুলিশ আধিকারিকদের নিলম্বিত (সাসপেন্ড) করে কমিশন। এ বার মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি পাঠিয়ে ওই পাঁচ পুলিশ আধিকারিকের পরিবর্ত হিসাবে নতুন নাম জানাল কমিশন।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াইকে শুক্রবার নিলম্বিত করে কমিশন। শনিবার কমিশন জানায়, অভিষেক মজুমদারকে ডায়মন্ড হারবারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার করা হচ্ছে। অভিষেক এতদিন আলিপুরদুয়ারের জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। একই সঙ্গে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের বিজয় যাদবকে ডায়মন্ড হারবারের মহকুমা পুলিশ আধিকারিক করা হয়েছে। শুক্রবার এই পদ থেকে নিলম্বিত করা হয়েছে সজল মণ্ডলকে।

সাইবার অপরাধ শাখার ইনস্পেক্টর প্রসেনজিৎ করকে ডায়মন্ড হারবার থানার আইসি করার কথা জানিয়েছে কমিশন। ফলতা থানার নতুন আইসি করা হচ্ছে পার্থসারথি ঘোষকে। তিনি এতদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। উস্তি থানার ওসি করা হয়েছে রাহুল কুমারকে। তিনি ছিলেন ডায়মন্ড হারবারের ইন্টেলিজেন্স ব্যুরোতে।

Advertisement

শুক্রবারই ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিককে নিলম্বিত করে কমিশন। একই সঙ্গে ডায়মন্ড হারবারের থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগকেও নিলম্বিত করার কথা জানায় তারা। কমিশনের তরফে মুখ্যসচিবকে জানানো হয়েছে, বিধানসভা ভোটের আগে ‘আচরণবিধির গুরুতর লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার কারণে’ সাসপেন্ড হওয়া পাঁচ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ওই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই এ বার নতুন আধিকারিক নিয়োগ করল কমিশন।

Diamond Harbour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy