Advertisement
E-Paper

মেকআপেও ঢাকা যায় না থুতনির নীচে জমে থাকা মেদ, তবে তা কমবে সহজ কিছু ব্যায়ামেই

মুখে মেদ জমলে বেশি বয়স্ক দেখায় অনেককে। বিশেষত চিবুকের নীচেই জমতে থাকা মেদ মোটেও ভাল নয়। এই মেদ ঝরাতে গেলে ভরসা একমাত্র ব্যায়ামই। তেমনই কয়েকটি ব্যায়ামের হদিস রইল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৮:০০
Easy Exercises to get Rid of A Double Chin

ডবল চিন কমবে, মুখের কী কী ব্যায়াম করবেন? ছবি: ফ্রিপিক।

থুতনির নীচে জমতে থাকা মেদ ঝরানো সহজ নয়। একে আবার মেকআপ দিয়ে ঢাকার চেষ্টাও বৃথা। নিজস্বী তুলতে ভালবাসেন যাঁরা, তাঁরা চিবুকের এই অবাঞ্ছিত

মেদ নিয়ে নাজেহাল। মুখের মেদ কমানো সহজ নয়। বিশেষ করে থুতনির নীচ থেকে গলা অবধি চর্বি জমলে, তা কমানো রীতিমতো কঠিন ও সময়সাপেক্ষ। তবে সহজ কিছু ব্যায়াম ও যোগাসনের পদ্ধতি আছে যা নিয়মিত অভ্যাস করলে এমন মেদ ঝরে যাবে অনায়াসেই।

সিংহমুদ্রা

হাঁটু মুড়ে বজ্রাসনে বসুন। হাতের তালু ঊরুর উপরে রেখে জিভ যতখানি সম্ভব বার করা যায়, তত দূর বার করুন। এমন করতে করতেই শ্বাস ছাড়ুন এবং মুখে আওয়াজ করতে থাকুন। এই আসনে সিংহের মতো আওয়াজ করতে বলা হয় বলে এর নাম সিংহমুদ্রা।

ভুজঙ্গাসন

উপুড় হয়ে শুয়ে পড়ুন এবং হাত দুটি শরীরের দুই পাশে রাখুন। এ বার হাতের উপর ভর দিয়ে শরীরের সামনের অংশ (কোমর থেকে মাথা) উপরের দিকে তুলুন এবং ছাদের দিকে তাকান। ঘাড়ের পেশিতে টান পড়বে। দৃষ্টি উপরের দিকে থাকবে, এতে চোয়ালের পেশিরও ব্যায়াম হবে।

স্মাইলিং ফিশ পোজ

মাথা পিছন দিকে হেলিয়ে উপরের ঠোঁটকে নীচের ঠোঁট দিয়ে চেপে ধরুন। তার পরে ঠোঁটের বাইরের দিক যথাসম্ভব ছড়িয়ে হাসার চেষ্টা করুন। এই সময়ে দু’হাতের করতল দিয়ে গলার পেশি উপরের দিকে টানুন। গলায় টান লাগলে থেমে যান। আবার করুন। এ ভাবে প্রত্যেক দিন তিন থেকে চার বার এই ব্যায়াম করতে হবে।

Double Chin Face Exercise
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy