হস্তক্ষেপ চায় না হাই কোর্ট

প্রধান বিচারপতি সুজয় পালের মন্তব্য, ‘‘আদালত শুধু দেখতে চায় ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে উপযুক্ত পরিকাঠামো এবং নিরাপত্তার ব্যবস্থা হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৭:২০

—প্রতীকী চিত্র।

রাজ্যের সব ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম পরিকাঠামো ও পরিষেবা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই। বুধবার, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের করা মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ দিন মামলার নিষ্পত্তি করে দিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটগ্রহণ কেন্দ্রের ন্যূনতম পরিকাঠামো ও পরিষেবা নিশ্চিত করার দায়িত্বে কমিশন কোন সংস্থাকে নিয়োগ করবে সেই বিষয় হস্তক্ষেপ করতে পারেন না মামলাকারী।

প্রধান বিচারপতি সুজয় পালের মন্তব্য, ‘‘আদালত শুধু দেখতে চায় ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে উপযুক্ত পরিকাঠামো এবং নিরাপত্তার ব্যবস্থা হয়েছে।’’ প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণ কেন্দ্র নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ ছিল, ভোটগ্রহণ কেন্দ্রগুলির প্রয়োজনীয় পরিকাঠামো নেই। পরিকাঠামো উন্নয়নের জন্য যে বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল তারাও কাজ সম্পূর্ণ না করেই অব্যাহতি নিয়েছে। এর আগে এই মামলায় হলফনামা দিয়ে কমিশন জানিয়েছিল, কেন্দ্রীয় সরকারি সংস্থা এনবিসিসি-কে কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Samik Bhattacharya Election Commission Calcutta High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy