নোটিস দেবাশিসকে

আয়কর সূত্রের দাবি, দেবাশিসের নির্বাচনী হলফনামায় সোনার বার ও হিরের গয়নার কথা বলা হয়নি। যে পরিমাণ সোনার গয়নার কথা বলা হয়েছে তার থেকেও বেশি পরিমাণে গয়না তল্লাশিতে মিলেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৭:২০
দেবাশিস কুমার।

দেবাশিস কুমার। — ফাইল চিত্র।

তৃণমূল বিধায়ক তথা এ বারের ভোটে কলকাতার রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের হলফনামার সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মিলেছে বলে দাবি করেছে আয়কর বিভাগের সূত্র। সূত্রের দাবি, ওই সম্পত্তির ব্যাখ্যা চেয়ে দেবাশিসকে নোটিসও পাঠানো হয়েছে। দেবাশিসের এই ‘সঙ্গতিহীন’ আয়ের ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে রিপোর্টও পাঠানো হয়েছে। সম্প্রতি দেবাশিসের বাড়িতে আয়কর তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকার হিরে ও সোনার গয়না, সোনার বার পাওয়া গিয়েছিল। দেবাশিসের সম্পর্কিত একটি প্রতিষ্ঠান থেকে নগদ ৬ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, দাবি সূত্রের ।

আয়কর সূত্রের দাবি, দেবাশিসের নির্বাচনী হলফনামায় সোনার বার ও হিরের গয়নার কথা বলা হয়নি। যে পরিমাণ সোনার গয়নার কথা বলা হয়েছে তার থেকেও বেশি পরিমাণে গয়না তল্লাশিতে মিলেছে। দেবাশিসের স্ত্রীর আয়ের ক্ষেত্রেও অসঙ্গতি দেখা গিয়েছে। দেবাশিস জানিয়েছেন, ভোটের সময়ে এমন হানার মানে কী, সবাই বুঝতে পারছে। তবে দেবাশিস কেন্দ্রীয় সংস্থার তদন্তে সহযোগিতা করবেন, প্রয়োজন হলে তাঁদের ডাকে আবার হাজিরা দেবেন।

মিরাজ শাহ নামে দেবাশিস-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতেও আয়কর তল্লাশি হয়েছিল। সূত্রের দাবি, সেখান থেকেও সোনার গয়না ও বার পাওয়া গিয়েছিল। সেই তদন্তে দেখা গিয়েছিল যে মিরাজের কাছে বিদেশের ছাপ দেওয়া প্রায় ৮ কেজি সোনার বার আছে। সেই বিষয়টি ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সকেও জানানো হয়েছে বলে আয়কর সূত্রের দাবি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Debashish Kumar TMC IT

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy