সোনার দাম লাফিয়ে বাড়ছে। মধ্যবিত্তের নাগালের বাইরে। ফুটবল বিশ্বকাপের ট্রফিতে রয়েছে ৬,১৭৫ গ্রাম ১৮ ক্যারেট সোনা। ১৯৭০ সালে তৈরি করা এই ট্রফির বাজার মূল্য এখন কত? ট্রফির দাম নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যেও।
ফুটবল বিশ্বকাপ ট্রফিটির মোট ওজন ৬.১ কিলোগ্রাম। উচ্চতা ৩৭ সেন্টিমিটার এবং ব্যাস ১৩ সেন্টিমিটার। ট্রফিটি তৈরি করতে ৬,১৭৫ গ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। ট্রফির ভিতরের অংশ অবশ্য ফাঁপা। ট্রফির নীচের অংশে ম্যালাকাইটের দু’টি বৃত্ত রয়েছে। ম্যালাকাইটও মূল্যবান খনিজ। শুধু সোনা এবং অন্যান্য উপকরণ নিয়ে বিশ্বকাপ ট্রফির বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। ভারতের মূল্যে প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকা। ট্রফিটির নকশা, নির্মাণ খরচ এবং গুরুত্বের কথা বিবেচনা করলে আরও বেশ কয়েক গুণ বেশি দাম হবে।
আরও পড়ুন:
১৯৭০ সালে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিলকে পাকাপাকি ভাবে দিয়ে দেওয়া হয় জুলে রিমে কাপ। তার পর বর্তমান ট্রফিটি তৈরি করে ফিফা। এই ট্রফি পাকাপাকি ভাবে দেওয়া হয় না। ইটালির শিল্পী সিলভিয়ো গাজ়ানিগা ট্রফিটির নকশা করেছিলেন। ফিফা একটি প্রতিযোগিতা আয়োজন করে এই নকশাটি বেছে নিয়েছিল। বিশ্বকাপের নকশাও অত্যন্ত আকর্ষনীয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১১:৪৫
জল্পনার অবসান, বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানের ফুটবল দলকে ভিসা আমেরিকার, অংশগ্রহণ নিয়ে কাটল অনিশ্চয়তা -
০৯:৫৭
হ্যারি কেনই ভরসা ইংরেজদের, প্রত্যাশার চাপ সামলে পারফর্ম করাই বিশ্বকাপে টুখেলের দলের আসল চ্যালেঞ্জ -
১৮:০২
ইয়ামাল, পেদ্রি, গাভিদের হাত ধরে খরা কাটাতে মরিয়া স্পেন, তরুণ ফুটবলারদের উপরে নির্ভর করছে বিশ্বকাপ ভাগ্য -
১৫:১৩
তরুণ তুর্কিদের মাঝে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন ৪০-এর ‘বৃদ্ধ’রাও! বুড়ো হাড়ে ভেলকি দেখাতে তৈরি যে সাত তারকা -
১৪:০৪
৫ গোলকিপার: অবসর ভেঙে ফেরা ন্যুয়ের থেকে বিশ্বকাপ জেতানো মার্তিনেজ়, নজর থাকবে যাঁদের দিকে