E-Paper

ট্রাইবুনালের জন্য এ বার এসইউসি-র ‘হেল্প ডেস্ক’

বিভিন্ন জেলায় দলের তরফে যে আইনজীবীরা সাধারণ মানুষকে সহযোগিতা করবেন, তাঁদের নাম ও ফোন নম্বর ইতিমধ্যেই এসইউসি-র তরফে প্রচার করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:১৭

—প্রতীকী চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নানা পর্বে রাজ্য জুড়ে অন্য নানা দলের মতো এসইউসি-ও ‘হেল্প ডেস্ক’ চালু করেছিল। এ বার ট্রাইবুনালে আবেদন করার জন্য জনসাধারণকে আইনি সহায়তা করতে কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় ‘হেল্প ডেস্ক’ চালু করল এসইউসি। বিভিন্ন জেলায় দলের তরফে যে আইনজীবীরা সাধারণ মানুষকে সহযোগিতা করবেন, তাঁদের নাম ও ফোন নম্বর ইতিমধ্যেই এসইউসি-র তরফে প্রচার করা হচ্ছে। এসইউসি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর রবিবার বলেছেন, “ভোটার তালিকা থেকে যাঁদের নাম মুছে গিয়েছে, ট্রাইবুনালে বিচার পেতে গেলে তাঁদের অত্যন্ত অসুবিধা হওয়ার আশঙ্কা রয়েছে। এই সমস্যার সমাধান করতেই আমাদের এমন উদ্যোগ।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SIR SUCI

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy