Advertisement

থানার সামনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ! ভোটের মুখে উত্তপ্ত একবালপুর, আক্রান্ত পদ্মপ্রার্থী রাকেশ সিংহ

তৃণমূল এবং বিজেপি— একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একবালপুর থানার সামনে জড়ো হয়। পরিস্থিতি ক্রমশও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের কর্মী-সমর্থকেরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২৩:৪৪

— নিজস্ব চিত্র।

বিজেপির নির্বাচনী সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার একবালপুর। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল সোমবার রাতে। থানার সামনেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জও করে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

সোমবার বিকেলে ঘটনার সূত্রপাত। একবালপুরের হোসেন শাহ রোডে আয়োজন করা হয়েছিল একটি জনসভা। কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংহের সমর্থনে ছিল সেই সভা। অভিযোগ, সভা চলাকালীন বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাল্টা স্লোগান দেয় বিজেপিও। আর সেই থেকেই উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রাকেশ। তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেয় তৃণমূল, অভিযোগ বিজেপির। তার পরেই রাকেশের নেতৃত্বে বিজেপি কর্মীরা যান একবালপুর থানায়।

স্থানীয় সূত্রে খবর, থানার সামনে ধর্নায় বসে বিজেপি। তাদের দাবি, অবিলম্বে তৃণমূলের ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে বিজেপির সভায় তৃণমূলের গন্ডগোল করার ঘটনা অস্বীকার করে পুলিশ, দাবি পদ্মনেতা রাকেশের। বিজেপির ধর্নার মাঝেই থানার সামনে চলে আসে এক দল তৃণমূল সমর্থকও। তৃণমূল এবং বিজেপি— একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিষয়টা শুধু স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের কর্মী-সমর্থকেরা। ঘটনাস্থলে ছিলেন রাকেশও। তিনি আক্রান্ত হয়েছেন বলে দাবি বিজেপির। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে কেমন, তা জানা যায়নি।

Advertisement

পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। দু’পক্ষের জমায়েত সরিয়ে দেয় তারা। জমায়েত সরলেও এখনও থমথমে রয়েছে এলাকা। টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

অন্য দিকে, কলকাতার অপরপ্রান্ত এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের রোড শোয়ে আলো-বিভ্রাটের অভিযোগ উঠল। বিজেপির অভিযোগ, ওই রোড শো চলাকালীন রাস্তার সব আলো নিবিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগের তির তৃণমূলের দিকে।

TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy