Advertisement
E-Paper

Bengal Poll: ময়নাগুড়িতে সাংবাদিকদের প্রশ্নে ‘ধৈর্যচ্যুতি’ বিমান বসুর

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত মেজাজ হারান তিনি।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ২৩:১৮
ময়নাগুড়িতে সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ময়নাগুড়িতে সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নিজস্ব চিত্র।

ময়নাগুড়িতে এসে মেজাজ হারালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের সমর্থনে প্রচারে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান। প্রচার শেষে ময়নাগুড়ি সিপিএম কার্যালয়ে কর্মিসভা করেন তিনি। এরপর করেন সাংবাদিক বৈঠক, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত মেজাজ হারান তিনি।

প্রশ্ন ছিলো শুক্রবারের সভায় কর্মিদের কী বার্তা দিলেন? লড়াইটা এখানে মূলত কাদের সঙ্গে? তৃণমূল না বিজেপি? প্রশ্ন শুনে রেগে যান বিমান। বলেন, লড়াইটা মূলত তৃণমূল এবং বিজেপি-র সঙ্গে।’’ সাংবাদিক বৈঠকের আগে কর্মিসভায় কড়া ভাষায় রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি। রাজ্যে দুর্নীতি মুক্ত সরকার গড়তে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করার ডাক দেন বিমান।

এই ঘটনায় সংযুক্ত মোর্চার অন্যতম শরিক কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্তর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এই প্রসঙ্গে আমি কোনও মন্তব্য করব না।’’

CPM Biman Bose West Bengal Assembly Election 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy