Advertisement

Bengal Polls: মাথায় ঘট নিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলালেন স্মৃতি

মাথায় ঘট। আদিবাসী মহিলাদের হাত ধরে গানের তালে তালে পা মেলাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার মালদহের মালতীপুরে স্মৃতিকে দেখা গেল এমন ভাবেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ২০:৩০
স্মৃতি ইরানি।

স্মৃতি ইরানি। নিজস্ব চিত্র

আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা গেল মালদহের মালতীপুরে। বৃহস্পতিবার দলীয় প্রার্থীর সমর্থনে মালতীপুরে ভোট প্রচারে এসেছিলেন স্মৃতি।

মাথায় ঘট। আদিবাসী মহিলাদের হাত ধরে গানের তালে তালে পা মেলাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার মালদহের মালতীপুরে স্মৃতিকে দেখা গেল এমন ভাবেই। ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌসুমী দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দেন স্মৃতি। সেখানে উপস্থিত ছিল আদিবাসী জনগোষ্ঠীর নৃত্যশিল্পীদের একটি দল। তাঁদের সঙ্গেই নাচ শুরু করে দেন স্মৃতি।

বৃহস্পতিবার মালদহের ইংরেজ বাজারে রোড শো করেন স্মৃতি। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে মালতীপুর ফুটবল ময়দানে পৌঁছন। মালতীপুর থেকে স্মৃতি যান কান্ডারণে। সেখানে তাঁর রোড শো করার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। তবে কর্মীদের উদ্দেশে বার্তা দেন তিনি।

Advertisement
BJP TMC Smriti Irani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy