Advertisement

WB election 2021: জলপাইগুড়িতে ঐক্যের ছবি তৃণমূলে, কৃষ্ণকে ‘সারথি’ চান রাজগঞ্জের খগেশ্বর

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃতীয় বারের জন্য তৃণমূল প্রার্থী করেছে খগেশ্বরকে। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কৃষ্ণ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ২২:০১
কৃষ্ণ দাস।

কৃষ্ণ দাস। নিজস্ব চিত্র

কলকাতা থেকে জেলায় ফিরেই সুর বদলে ফেললেন জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাস। জলপাইগুড়ি জেলা তৃণমূলের তফসিলি জাতি এবং জনজাতি সেলের চেয়ারম্যান তিনি। প্রার্থিতালিকায় নাম না থাকায়, ঘোষিত প্রার্থী খগেশ্বর রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কৃষ্ণ। কিন্তু কলকাতায় তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠকের পরই নিজের এলাকায় ফিরে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি।

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃতীয় বারের জন্য তৃণমূল প্রার্থী করেছে খগেশ্বরকে। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কৃষ্ণ। তৃণমূলের একটি অংশের মতে, ভোটে টিকিট পাবেন এমনটা মনে করছিলেন কৃষ্ণ। কিন্তু বাস্তবে তা না হওয়ায় ক্ষুব্ধ হন তিনি। খগেশ্বরকে ব্যক্তিগত আক্রমণ করার পাশাপাশি দল ছাড়ার ইঙ্গিতও দেন। তাঁর সুরে সুর মিলিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কৃষ্ণের অনুগামীরাও। পরিস্থিতি সামাল দিতে কৃষ্ণকে কলকাতায় ডেকে পাঠান তৃণমূলের প্রথম সারির নেতারা। বুধবার কলকাতায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাঁর। এর পর বৃহস্পতিবার নিজের গড়ে ফিরেই ভোলবদল। জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে কৃষ্ণ বলেন, ‘‘শীর্ষ নেতৃত্বের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে। তাই অভিমান থাকলেও সিদ্ধান্ত বদল করেছি। দলের হয়ে, প্রার্থীর হয়েই প্রচারে নামব আমি।’’

কৃষ্ণের মত-বদলে স্বাভাবিক ভাবেই খুশি খগেশ্বরও। তাঁর প্রতিক্রিয়া, ‘‘কৃষ্ণ আমার ভাইয়ের মতো। কৃষ্ণকে সারথি করেই রাজগঞ্জ কেন্দ্রে বিজেপি কে ধরাশায়ী করব এ বার।’’

BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy