Advertisement
E-Paper

জাহাঙ্গির খানকে প্রকাশ্যে হাফপ্যান্ট পরিয়ে ঘোরানোর বিষয়ে কড়া পদক্ষেপ কলকাতা হাই কোর্টের

পুলিশের এমন আচরণের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গিরের স্ত্রী সারিকা বিবি এবং তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০০:১০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।


ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে গত ৮ জুন নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে এসটিএফ। গ্রেফতার করার পর কোমরে দড়ি আর হাফ প্যান্ট পরিয়ে ফলতা এলাকায় ঘোরায় পুলিশ। পুলিশের এমন আচরণের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গিরের স্ত্রী সারিকা বিবি এবং তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য।

সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জাহাঙ্গিরের সঙ্গে এমন কোনও আচরণ যেন না-করা হয় যাতে তাঁর মানবাধিকার লঙ্ঘন হয়। তিনি রাজ্য সরকারকে নির্দেশ দেন, ৭ দিনের মধ্যে মামলাকারীর স্বামীর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের হয়েছে কি না তার রিপোর্ট জমা দিতে হবে।

জাহাঙ্গিরকে প্রকাশ্যে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানোর বিষয়ে আদালতের রায়কে সম্মান জানিয়ে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, আগামীতে তাঁর সঙ্গে এমন কোনও আচরণ করা হবে না যাতে তাঁর মানবাধিকার লঙ্ঘন হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ১ জুলাই।

Calcutta High Court Jahangir Khan Falta

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy