Advertisement
E-Paper

Bengal Poll: দুবরাজপুরের নতুন তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক অনুব্রতের

বীরভূমের দুবরাজপুর কেন্দ্রে অসীমা ধীবরের নাম প্রথমে ঘোষণা হলেও তাঁকে বদলে শুক্রবার নতুন প্রার্থী করা হয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৯:০৮
বোলপুরে সাংবাদিক বৈঠকে অনুব্রত।

বোলপুরে সাংবাদিক বৈঠকে অনুব্রত। নিজস্ব চিত্র।

জেলার রাজনীতির কারবারিদের একাংশ বলছেন, তাঁর ‘আবেদন’ মেনেই শুক্রবার দুবরাজপুরের প্রার্থী বদল করেছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। দলের তরফে এই ঘোষণার পরেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল নতুন প্রার্থী দেবব্রত সাহাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন অনুব্রত। বললেন, ‘‘দেবব্রত খুব ভালো প্রার্থী। উনি জয়লাভ করবেন। দুবরাজপুরের মানুষের ভালো হবে।’’

বীরভূমের দুবরাজপুর কেন্দ্রে অসীমা ধীবরের নাম প্রথমে ঘোষণা হলেও তাঁকে বদলে শুক্রবার নতুন প্রার্থী করা হয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহাকে। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, অসীমাকে প্রার্থী করার বিরোধিতা করেছিলেন অনুব্রত। সেই কারণেই এই বদল।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেও অসীমাকে প্রচার করতে বারণ করা হয়েছিল দলের তরফে। এরপর অসীমা নিজেই সে কথা জানিয়ে বলেছিলেন, ‘‘আমি অপমানিত বোধ করছি।’’ অনুব্রত অবশ্য শুক্রবার নতুন প্রার্থীকে পাশে বসিয়ে বোলপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অসীমা প্রার্থী হতে চাননি। তাই প্রার্থী বদল করা হয়েছে।’’

২০১৯-এর লোকসভা ভোটের হিসেবে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। যদিও সাংবাদিক ভোটে অনুব্রতের দাবি, ‘‘বিপুল ভোটে দুবরাজপুর থেকে জিতবেন তৃণমূল প্রার্থী।’’

TMC Anubrata Mondal Birbhum tmc candidate dubrajpur West Bengal Assembly Election 2021 West Bengal Polls 2021 WB Election 2021 Bengal Polls 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy