Advertisement
E-Paper

Bengal elections: জেলায় জেলায় একচ্ছত্র দাপট তৃণমূলের, শহরাঞ্চলে কিছুটা লড়াই বিজেপি-র

তৃণমূলের দখলে ১২৫টি গ্রামীণ এলাকার বিধানসভা। বিজেপি-র হাতে মাত্র ৩৪।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২১ ২১:৩২
গ্রাম-শহরে দাপট তৃণমূলের।

গ্রাম-শহরে দাপট তৃণমূলের। —ফাইল চিত্র

গ্রাম থেকে শহর, সর্বত্রই দাপট দেখাল তৃণমূল। তবে অঙ্কের দিক থেকে গ্রামে বিজেপি-কে বিপুল ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে জোড়াফুল শিবির। শহর এলাকাতেও বিজেপি-র প্রাপ্ত আসনের থেকে দ্বিগুণ তৃণমূলের ঝুলিতে। মিশ্র এলাকায় তৃণমূলের সঙ্গে কিছুটা লড়াইয়ে রয়েছে পদ্মশিবির।

এক নজরে দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনের পরিসংখ্যান। তৃণমূলের দখলে ১২৫টি গ্রামীণ এলাকার বিধানসভা। বিজেপি-র হাতে মাত্র ৩৪। ২৫টি শহর এলাকার আসন তৃণমূলের দখলে। তার অর্ধেকেরও কম অর্থাৎ শহর এলাকার মাত্র ১২টি বিজেপি-র ঝুলিতে।

গ্রাম এবং শহর— এমন মিশ্র এলাকায় অবশ্য জোড়াফুল শিবিরের সঙ্গে কিছুটা লড়াইয়ে রয়েছে পদ্মফুল শিবির। মিশ্র এলাকার ২৮টি বিধানসভা আসন তৃণমূলের ঝুলিতে। অন্য দিকে বিজেপি-র হাতে ওই রকম এলাকার ২৬টি আসন।

Advertisement
BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy