Advertisement
E-Paper

প্রযোজকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ? সত্যি ফাঁস হতেই শিল্পার বিরুদ্ধে সরব হিনা, কী সাফাই ‘আঙ্গুরি ভাবী’ শিল্পার?

অভিনেত্রী শিল্পা শিন্ডে জানিয়েছেন যে, তিনি প্রযোজকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। যা শুনে অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। অভিনেত্রী হিনা খানও বিরক্তি উগরে দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৩:১৩
শিল্পার বিরুদ্ধে সরব হিনা।

শিল্পার বিরুদ্ধে সরব হিনা। ছবি: সংগৃহীত।

আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী শিল্পা শিন্ডে। সম্প্রতি ভারতী সিংহ এবং হর্ষ লিম্বাচিয়ার একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি জানান যে, প্রযোজকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। যা শুনে অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। অভিনেত্রী হিনা খানও বিরক্তি উগরে দিয়েছেন শিল্পার বিরুদ্ধে। এ বার কী সাফাই দিলেন শিল্পা?

শিল্পা জানালেন, কোন পরিস্থিতিতে পড়ে তিনি এমন কাণ্ড ঘটাতে বাধ্য হয়েছিলেন! শিল্পা ভিডিয়োয় বলেছেন, “আমি সাধারণত কারও মন্তব্য পড়ি না। কারণ ভক্তরা আমার সম্পর্কে কী লিখবেন, তা আমি জানি। যেমন এই পডকাস্টের ভিডিয়োয় অনেকে মন্তব্য করছেন। আসলে মানুষ নিজে যেটা দেখতে চায়, বুঝতে চায়, তাঁরা সেটাই দেখেন ও সেটাই বোঝেন।তাই পুরো ঘটনা না জেনেই অনেকে মন্তব্য করছেন।”

আত্মপক্ষ সমর্থনে অনেক কথাই বলেছেন শিল্পা। তিনি আরও যোগ করেন। শিল্পার দাবি, “আমি আজ আপনাদের সামনে নিজেকে সঠিক প্রমাণ করতে দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছি নিজের বিবেকের সামনে। কারণ, সেটা সত্যিই মিথ্যা ছিল। আমাকে কেউ বলতে বাধ্য করেনি, কিন্তু আমি সেই মিথ্যা নিয়ে বেঁচে থাকতে পারিনি। একদিন না একদিন সত্যিটা আমাকে বলতেই হত।”

সেই সময়ে কী এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি? এই প্রসঙ্গে শিল্পার উত্তর, “তা আপনারা জানেন না, আমি কোন পরিস্থিতিতে ছিলাম। আমি প্রার্থনা করি, ঈশ্বর যেন আপনাদের বা আপনাদের পরিবারের কাউকে কখনও এমন কঠিন সময়ের মুখোমুখি না করেন। সেই সময়টা কেমন ছিল, তা শুধু আমিই জানি। তাই বাধ্য হয়েছিলাম মিথ্যার আশ্রয় নিতে।” কিন্তু যে কোনও পরিস্থিতিতেই কি কারও সম্পর্কে এই ধরনের মিথ্যা কথা বলা যায়? প্রশ্ন তুলেছেন হিনা। তিনি জানিয়েছেন, যে প্রযোজকের নামে এমন অভিযোগ করেছিলেন শিল্পা, তাঁর পরিবারের কী অবস্থা? মহিলা বা পুরুষ নির্বিশেষে এমন মিথ্যা রটানো কোনও ভাবেই ঠিক নয়। সত্যিই এর বিহিত হওয়া দরকার বলে মনে করেন তিনি।

Bollywood Shilpa Shinde
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy