Advertisement
E-Paper

‘যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ করেছিলাম বাধ্য হয়ে’, আর কী বললেন ‘আঙ্গুরি ভাবী’ শিল্পা? নায়িকাকে গ্রেফতারের দাবি

নামী প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ করেছিলেন শিল্পা শিন্ডে। ‘বাধ্য হয়েছিলাম’, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকারোক্তি নায়িকার। তাঁর গ্রেফতারির দাবি নেটাগরিকদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২০:৩৭
‘আঙ্গুরি ভাবী’ শিল্পাকে গ্রেফতারের দাবি

‘আঙ্গুরি ভাবী’ শিল্পাকে গ্রেফতারের দাবি গ্রাফিক: আনন্দবাজার ডট কম

তিনি সকলের কাছে ‘আঙ্গুরি ভাবি’ নামেই পরিচিত। এক সময় চুটিয়ে অভিনয় করেছেন। শিল্পা শিন্ডে। ‘বিগ বস’-এও তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। ২০১৬ সালে শিল্পা যখন ‘ভাবীজি ঘর পর হ্যায়’ থেকে বাদ পড়েন, তখন থেকে বিতর্ক ঘিরে ছিল তাঁকে। ২০১৯ এ কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক কেরিয়ারও তৈরি করতে চেয়েছিলেন শিল্পা।

সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিংহ এবং হর্ষ লিম্বছিয়ার পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন শিল্পা। ‘ভাবীজি ঘর পর হ্যায়’ -এর অভিনেত্রী বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান যে তিনি এক নামী প্রযোজকের নামে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ করেছিলেন। প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সেই সময় এই মিথ্যা মামলা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে।

এত দিন পর মুখ খোলেন 'বিগ বস'-খ্যাত অভিনেত্রী। তিনি জানান, সে সময় এ ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর কাছে। শিল্পা যোগ করেন, সেইসময় টাকা নিয়ে প্রযোজকের সঙ্গে ঝামেলা হয় তাঁর। ‘সত্যি বলতে এখন আর ভয় পাই না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আজ বলব। আসলে আমার এ ছাড়া আর কোনও রাস্তা ছিল না। পুলিসও বলে, এফআইআর করতে গেলে অশ্লীল কথা লিখতে হবে। তাই প্রযোজকের বিরুদ্ধে যৌন নিগ্রহের মিথ্যা মামলা করতে হয়েছিল আমাকে। তাই আমি সব মিটিয়ে আমি ওই পরিস্থিতি থেকে বেরোতে পেরেছিলাম।’

 ‘ভাবীজি ঘর পর হ্যায়’ -এর একটি দৃশ্য

‘ভাবীজি ঘর পর হ্যায়’ -এর একটি দৃশ্য ছবি: সংগৃহীত

সেইসময় প্রযোজকদের দাবি ছিল, শিল্পা চুক্তি ভেঙেছেন। এর ফলে আইনি নোটিসও ধরানো হয় অভিনেত্রীকে। শুটিংয়ে ফিরতে বলা হলে সেই সময় মিথ্যে মামলা করতে বাধ্য হন, জানান অভিনেত্রী। এর পর ক্রমশ জটিল হতে থাকে আইনি লড়াই। সেইসময় একাধিক অভিযোগ তোলেন শিল্পা। তাঁকে কোণঠাসা করা থেকে যৌন হেনস্থা করার চেষ্টা, বিস্ফোরক অভিযোগ ওঠে প্রযোজকদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত আদালত পর্যন্ত জল গড়ায়। সেখানেই মিটমাট হয় দুই পক্ষের মধ্যে। যদিও নায়িকার মতে শেষ কয়েক বছরে নির্মাতাদের সঙ্গে সমস্যা মিটেছে তাঁর।

যদিও এতদিন পর এই সত্যি সামনে আসায় তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। মিথ্যা অভিযোগের জন্য নায়িকাকে গ্রেফতার করার ডাক দিয়েছেন নেটাগরিকেরা। এনসিএম ইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স নামক একটি অ্যাকাউন্ট থেকে তাঁর গ্রেফতারির দাবি তোলা হয়েছে। অন্যান্য নেটাগরিকেরাও এ বিষয়টির তীব্র নিন্দা করেছেন।

Shilpa Shinde Big Boss Shilpa Sexual Assault FIR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy