Advertisement
E-Paper

বৈদ্যুতিক কেটলিতেই বিপদ! খুদের জন্য জল গরমের আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

রোজের বৈদ্যুতিক কেটলি ব্যবহার করেন, কিন্তু আলাদা করে পরিষ্কার করেন না? তা থেকেও হতে পারে বিপদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২০:৪১
The importance and process of keeping your kettle clean

কী ভাবে পরিষ্কার করবেন বৈদ্যুতিক কেটলি? ছবি: সংগৃহীত।

বাড়িতে খুদে সদস্য থাকলে বৈদ্যুতিক কেটলি যে কতটা কাজে লাগে, অনেকেই জানেন। খুদের জন্য যখন-তখন জল গরম করা, তা ছাড়া বড়দের কারও চা-কফি খাওয়ার অভ্যাস থাকলে খুব সহজেই এতে জল গরম করে নেওয়া যায়। খুব সহজ কিছু রান্নাও করা যায় এতে। ফলে অনেকেই ছোটদের নিয়ে সফর করলে বৈদ্যুতিক কেটলি সঙ্গে নিয়ে যান।

তবে বিপদ লুকিয়ে এতেই। ঘন ঘন জল গরম করার পরে, সেই জল না ফেলে কেটলিতেই রেখে দেন অনেকে। কেউ কেউ আবার রান্না করার পর শুধুই জল দিয়ে কেটলি পরিষ্কার করে নেন। কোনও কোনও বাড়িতে আবার মাসের পর মাস এতে গরম জল করা হলেও, কেটলি আলাদা করে পরিষ্কারের বালাই থাকে না। তা থেকেই হতে পারে জীবাণুর সংক্রমণ। ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে কেটলিতে। আর তা পেটে গেলেই বিপদ।

গরম জল যতটা দরকার তা নেওয়ার পর যদি কেটলিতেই বাকিটা ফেলে রাখা হয়, তা থেকে কেটলির গায়ে জমে থাকা খনিজের আস্তরণ পড়ে যেতে পারে। তা ছাড়া, কেটলি বার বার ব্যবহারের সময়ে হাত থেকেও জীবাণু তার মধ্যে পৌঁছোতে পারে। বিশেষত রান্না করলে, কেটলি মাজতে হবে খুব ভাল করে। সপ্তাহে ২-৩ দিন অন্তত কেটলি পরিষ্কার করুন ভাল করে।

· বৈদ্যুতিক কেটলি পরিষ্কার করার ভাল উপকরণ হল ভিনিগার। ২ কাপ জলে বেশ কিছুটা সাদা ভিনিগার মিশিয়ে তা কেটলিতে ঢেলে দিন। ভিনিগার মেশানো জল ফুটতে দিন বেশ কিছু ক্ষণ। তার পর পরিষ্কার জল দিয়ে কেটলিটি আরও এক বার ধুয়ে নিন।

· পাতিলেবুর রসে থাকা অ্যাসিড জাতীয় উপাদান শুধু জিনিসপত্র পরিষ্কার করে না, সুন্দর গন্ধও যোগ করে। এক কাপ জলে একটি পাতিলেবুর রস মিশিয়ে তা বৈদ্যুতিক কেটলিতে ফুটিয়ে নিন। তার পর সেই জলটি ফেলে দিন।

· কেটলির ভিতরটা পরিষ্কারের জন্য সাবান জলের সাহায্য নিতে পারেন। নরম স্পঞ্জ দিয়ে খুব সাবধানে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখতে হবে, কেটলির মধ্যে কোনও ঘষাঘষির দাগ না পড়ে যায়। উষ্ণ জলে সাবান দিয়ে নরম স্পঞ্জের সাহায্যে কেটলির বাইরেটাও পরিষ্কার করে নিতে পারেন।

Electric Kettle cleaning hacks Cleaning Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy