Advertisement
E-Paper

স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে, একত্রবাস! কেউ ‘পরকীয়া’র জেরে বদলেছেন ধর্মও! বলিউডের বিখ্যাত কিছু ত্রিকোণ-গুঞ্জন

ত্রিকোণ প্রেম থেকে বিবাহ-বহির্ভূত সম্পর্কও উঠে আসে চিত্রনাট্যে। তারকাদের বাস্তব জীবনও পিছিয়ে নেই। কয়েকটি ত্রিকোণ প্রেম ও বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে আজও আলোচনা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৯:৪৪
বলিউডের ছবিতে যেমন নাটকীয়তা রয়েছে, তেমনই বাস্তবেও রয়েছে নানা ঘটনা। পর্দায় নায়ক-নায়িকাদের প্রেমে পড়তে দেখা যায়। আবার ত্রিকোণ প্রেম থেকে বিবাহ-বহির্ভূত সম্পর্কও উঠে আসে চিত্রনাট্যে। তারকাদের বাস্তব জীবনও পিছিয়ে নেই। কয়েকটি ত্রিকোণ প্রেম ও বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে আজও আলোচনা হয়।
০১ / ১৫

অমিতাভ বচ্চন-জয়া বচ্চন-রেখা: বলিউডের সবচেয়ে আলোচিত ত্রিকোণ প্রেমের মধ্যে অন্যতম। জয়া ও রেখার বন্ধুত্ব বহু দিনের। জয়াকে একসময় ‘জয়াদিদি’ বলে ডাকতেন রেখা। এর পরে ‘দো আনজানে’ ছবিতে রেখার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায় অমিতাভের। তখন অমিতাভ ও জয়া বিবাহিত। গুঞ্জন চলাকালীন এক দিন রেখাকে বাড়িতে আমন্ত্রণ জানান জয়া। আতিথেয়তার ত্রুটি রাখেননি তিনি। তবে ঠারেঠোরে সে দিন জয়া এটাও অতিথিকে বুঝিয়ে দিয়েছিলেন, কোনও দিনই তিনি অমিতাভের সঙ্গে বিয়ে ভাঙবেন না। তার পরে আরব সাগরের তীরে কেটে গিয়েছে পাঁচটা দশক। অমিতাভ-জয়ার বিয়ে ভাঙেনি। ও দিকে, বিয়ে করেননি রেখা। তবে এঁদের ‘সমীকরণ’ আজও আলোচনার বিষয়।
০২ / ১৫

ধর্মেন্দ্র-প্রকাশ কৌর-হেমা মালিনী: মাত্র ১৯ বছর বয়সে সম্বন্ধ করে প্রকাশ কৌরের সঙ্গে বিয়ে হয়েছিল ধর্মেন্দ্রের। সালটা ছিল ১৯৫৪। এর ১৬ বছর পরে, ১৯৭০ সালে হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রের প্রথম দেখা। সেখান থেকেই প্রেম। কিন্তু ধর্মেন্দ্রের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চাননি প্রকাশ কৌর। ১৯৮০ সালে ধর্ম পরিবর্তন করে নাকি হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। তবে প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়নি ধর্মেন্দ্রের।
০৩ / ১৫

রাজ কপূর-কৃষ্ণা কপূর-নার্গিস: কৃষ্ণা কপূরের সঙ্গে দাম্পত্যে থাকাকালীন নার্গিসের সঙ্গে প্রেম রাজ কপূরের। পর্দায় তাঁদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। কিন্তু বাস্তবেও ঝড় তুলেছিল এই সম্পর্ক। এমন পর্যায় পৌঁছোয় যে, কৃষ্ণা ছেলেমেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে হোটেলে থাকতে শুরু করেন। তখন রাজ নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্ত্রী হিসাবে থাকবেন কৃষ্ণাই। নার্গিসকে জানিয়েছিলেন, তিনি তাঁকে সামাজিক স্বীকৃতি দিতে পারবেন না। অবশেষে নার্গিসের সঙ্গে সম্পর্কটি ভেঙে যায়।
০৪ / ১৫

শত্রুঘ্ন সিন্‌হা-পুনম সিন্‌হা-রিনা রায়: পুনম সিন্‌হার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে বিয়ে করেছিলেন শত্রুঘ্ন। কিন্তু ১৯৭০ সালে তাঁর জীবনে আগমন হয় রিনা রায়ের। তাঁর সঙ্গে গভীর প্রেম গড়ে ওঠে, যা বিয়ের পরেও বজায় ছিল। শোনা যায়, পুনমকে বিয়ের মাত্র দু’দিন আগেও শত্রুঘ্ন লন্ডনে রিনা রায়ের সঙ্গেই ছিলেন। পুনম নিজের সংসার বাঁচাতে এই কষ্ট নীরবে সহ্য করেন। তবে শেষপর্যন্ত রিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় শত্রুঘ্নের।
০৫ / ১৫

মিঠুন চক্রবর্তী-যোগিতা বালি-শ্রীদেবী: ৮০-র দশকে বলিউডের সবচেয়ে চাঞ্চল্যকর গুঞ্জন ছিল এটি। মিঠুন চক্রবর্তী তখন যোগিতার সঙ্গে বিবাহিত থাকা সত্ত্বেও ‘জাগ উঠা ইনসান’  ছবির শুটিং সেট থেকে শ্রীদেবীর প্রেমে পড়েন। গুঞ্জন রয়েছে যে, ১৯৮৫ সালে তাঁরা গোপনে বিয়েও করেছিলেন। শ্রীদেবী চেয়েছিলেন মিঠুন তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিক। কিন্তু যোগিতা বালি নাকি কোনও ভাবেই বিবাহবিচ্ছেদে রাজি হননি। প্রথম স্ত্রীর এই অনড় অবস্থানের কারণে মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক ভেঙে যায়।
০৬ / ১৫

বনি কপূর-মোনা শৌরি কপূর-শ্রীদেবী: অতি আলোচিত ছিল এই সমীকরণ। বনির সঙ্গে মোনার বিয়ে হয়েছিল ১৯৮৩ সালে। আশির দশকের শেষের দিকে বনি তাঁর ছবি ‘মিস্টার ইন্ডিয়া’য় কাস্ট করেন শ্রীদেবীকে। সেই সময় থেকেই প্রেমে পড়েন বনি। শ্রীদেবীকে নিজের খুব ভাল বন্ধু মনে করতেন মোনা। কিন্তু সেই শ্রীদেবীর সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বনি। মোনার সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই শ্রীদেবীকে ১৯৯৬ সালে বিয়ে করে তাঁর সঙ্গে সংসার পেতেছিলেন প্রযোজক।
০৭ / ১৫

আদিত্য পাঞ্চোলি-জ়রিনা ওয়াহাব-কঙ্গনা রনৌত: ২০০৬ সালে মাত্র ১৭-১৮ বছর বয়সে হিমাচলপ্রদেশ থেকে কঙ্গনা এসেছিলেন বলিউডে। তখন তাঁর চেয়ে প্রায় ২০ বছরের বড় বিবাহিত অভিনেতা আদিত্যের সঙ্গে তাঁর পরিচয় হয়। কঙ্গনার পথপ্রদর্শক হিসাবে পাশে দাঁড়াতে গিয়ে আদিত্য তাঁর সঙ্গে একত্রবাস শুরু করেছিলেন। কিন্তু এই সম্পর্কটি ভয়ঙ্কর রূপ নেয়। কঙ্গনা অভিযোগ করেন যে, আদিত্য তাঁকে গৃহবন্দি করে রাখতেন এবং তাঁর উপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। তখন আদিত্যের পাশে দাঁড়ান তাঁর স্ত্রী জ়রিনা। পরে কঙ্গনার সঙ্গে আর সম্পর্ক টেকেনি আদিত্যের।
০৮ / ১৫

হৃতিক রোশন-সুজ়ান খান-বারবারা মোরি: ২০০০ সালে বিয়ে হৃতিক ও সুজ়ানের। ২০০৯-২০১০ সালে যখন মেক্সিকান মডেল ও অভিনেত্রী বারবারা মোরির সঙ্গে ‘কাইট্‌স’ ছবির শুটিংয়ে আলাপ হয় হৃতিকের। পরে এই ছবিতে তাঁদের রসায়নে মুগ্ধ হয় দর্শক। তবে বাস্তবেও নাকি তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ক্ষুব্ধ সুজ়ান খান নাকি সন্তানদের নিয়ে হৃতিকের বাড়ি ছেড়ে নিজের বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। ছবিটি বক্সঅফিসে ব্যর্থ হওয়ার পরে বারবারা মেক্সিকোয় ফিরে যান এবং হৃতিক আবার সুজ়ানের কাছে ফিরে আসেন। তবে পরে তাঁদের সম্পর্কও ভেঙে যায়।
০৯ / ১৫

অর্জুন রামপাল-মেহর জেসিয়া-সুজ়ান খান: হৃতিক রোশনের সঙ্গে  বিচ্ছেদের পরে নাকি অর্জুন রামপালের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল সুজ়ানের। এমনই শোনা যায়। বিষয়টি অর্জুনের স্ত্রী তথা সুপারমডেল মেহর জেসিয়া কোনও ভাবেই মেনে নিতে পারেননি। এই গোপন ঘনিষ্ঠতার জেরে এক পার্টিতে মেহর ও সুজ়ানের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং অর্জুন ও মেহরের ২০ বছরের দাম্পত্যও ভেঙে যায়। যদিও সুজ়ান ও অর্জুনের সম্পর্কও আর এগোয়নি।
১০ / ১৫

শাহরুখ খান-গৌরী খান-প্রিয়ঙ্কা চোপড়া: এই গুঞ্জন নিয়ে আজও আলোচনা হয়। ‘ডন’ ও ‘ডন ২’ ছবির শুটিং চলাকালীন শাহরুখ ও প্রিয়ঙ্কার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে শোনা যায়। অবশেষে স্ত্রী গৌরী খান নাকি নিশ্চিত করেন, শাহরুখ যেন আর প্রিয়ঙ্কার সঙ্গে কাজ না করেন। পরিস্থিতি নাকি এমন জায়গায় পৌঁছোয় যে, প্রিয়ঙ্কা বলিউড ছেড়ে হলিউড যেতে বাধ্য হন।
১১ / ১৫

সইফ আলি খান-অমৃতা সিংহ-রোজ়া ক্যাটালানো: রোজ়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সইফ ও অমৃতার ১৩ বছরের বৈবাহিক জীবনে ইতি ঘটে। ১৯৯১ সালে নিজের চেয়ে ১২ বছরের বড় অমৃতাকে বিয়ে করেন সইফ। ২০০৪ সালে সইফের জীবনে আসেন ইতালীয় মডেল রোজ়া। ২০০৪ সালেই সইফ ও অমৃতার আইনি বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর রোজ়া মুম্বইয়ে এসে সইফের সঙ্গে একত্রবাস করতেন। কিন্তু দু’বছর পরে সেই সম্পর্কও ভেঙে যায়।
১২ / ১৫

মলাইকা অরোরা-আরবাজ় খান-অর্জুন কপূর: ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন মলাইকা ও আরবাজ়। কিন্তু ২০১৬ সালের দিকে তাঁদের দীর্ঘ ১৮ বছরের সংসারে হঠাৎ ফাটল ধরে এবং তাঁরা আলাদা থাকার ঘোষণা করেন। শোনা যায়, অর্জুন কপূরের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই এই দাম্পত্যে চিড় ধরেছিল।
১৩ / ১৫

রণবীর কপূর-দীপিকা পা়ড়ুকোন-ক্যাটরিনা কইফ: দীপিকার সঙ্গে গভীর সম্পর্কে থাকাকালীনই ‘অজব প্রেম কি গজ়ব কহানি’ ছবির শুটিং সেটে রণবীর ছবির নায়িকা ক্যাটরিনা কইফের প্রতি আকৃষ্ট হন এবং দীপিকার সঙ্গে প্রতারণা করেন। এতে দীপিকা অবসাদে চলে গিয়েছিলেন বলে শোনা যায়।
১৪ / ১৫

আমির খান-কিরণ রাও-ফাতিমা সানা শেখ: ২০১৬ সালে ‘দঙ্গল’-এর শুটিংয়ের সময়ে আমিরের সঙ্গে নাকি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। পরে ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবিতেও ছিলেন ফাতিমা। আমির ও ফাতিমার ঘনিষ্ঠতার কারণেই নাকি দূরত্ব তৈরি হয় কিরণের সঙ্গে। পরে কিরণের সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের।
১৫ / ১৫

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy