সোনা অত্যন্ত দামি এবং উপকারী ধাতু। সোনা বৃহস্পতি গ্রহকে মজবুত করতে সাহায্য করে। বৃহস্পতি গ্রহ শুভ ভাবে থাকলে মানুষের জ্ঞান, সম্পদ এবং আধ্যাত্মিকতার দিক ভাল হয়। মনে করা হয়, সোনা ধারণ করলে জীবনীশক্তি উন্নত হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বর্তমানে সোনার যা দাম বেড়েছে তাতে সোনা কেনা খুবই দুস্কর হয়ে পড়েছে। তবে কিছু না কিছু সোনা কমবেশি সকলেই বাড়িতেই রয়েছে। সেই সোনা ব্যবহার করে বিশেষ কিছু টোটকা পালন করলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়। কোন টোটকাগুলি পালন করবেন, জেনে নিন।
আরও পড়ুন:
টোটকা:
১) দীর্ঘ দিন ধরে চাকরির অপেক্ষায় থেকেও যদি চাকরি না পাওয়া যায়, অথবা ব্যবসা একেবারেই খারাপ অবস্থায় এসে ঠেকলে, তর্জনীতে একটা সোনার আংটি ধারণ করতে হবে। এর ফলে বৃহস্পতি গ্রহ দ্রুত সচল হয়ে যাবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে খুবই শুভ ফল দেখতে পাবেন।
২) বাড়িতে অভাব অনটন লেগেই থাকলে অথবা টাকা-পয়সা দ্বিগুণ বৃদ্ধি করতে লাল কাপড়ের টুকরোয় একটা সোনার কয়েন মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিতে হবে। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে।
আরও পড়ুন:
৩) বাড়িতে অত্যন্ত কলহ থাকলে এবং সদস্যদের সঙ্গে বোঝাপড়ায় সমস্যা হলে, একটা ঘটিতে গঙ্গাজল নিয়ে তার ভিতর একটা সোনার আংটি দিয়ে সারা রাত রেখে দিন। পরের দিন সকালে পুরো বাড়িতে গঙ্গাজলটা ছিটিয়ে দিতে হবে। এর ফলে বাড়িতে বাস্তুদোষ থাকলে তা মিটে যায়।
৪) সোনা কখনও পায়ে এবং কোমরে ধারণ করতে নেই।
আরও পড়ুন:
৫) সোনা খুব সাবধানে ব্যবহার করতে হবে। কারণ, সোনা হারিয়ে যাওয়া খুবই অশুভ লক্ষণ বলে মানা হয়।
৬) সোনা কুড়িয়ে পাওয়াও খুব একটা শুভ বলে মনে করা হয় না।
৭) গলায় সোনার চেন ধারণ করলে দাম্পত্য কলহ সৃষ্টি হয় না।