Advertisement
E-Paper

জুনের প্রথম সপ্তাহে লটারি কেটে হাতে চাঁদ পাওয়ার সম্ভাবনা পাঁচ রাশির! বাকিরা কি লাভের মুখ দেখতে পাবেন না?

আপনি যে দিনটিকে লটারি কাটার জন্য বেছে নিয়েছেন, সেই দিনটি আদৌ আপনার জন্য শুভ কি না তার উপর অনেক কিছু নির্ভর করে। সেই কারণে লটারি কাটার আগে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১১:০১
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লটারি কেটে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে ঠিকই। কিন্তু লটারি কাটলেই যে কোটিপতি হওয়া যায় এই ধারণা সম্পূর্ণ ভুল। এর জন্য কপালে প্রাপ্তিযোগ থাকা জরুরি। আপনি যে দিনটিকে লটারি কাটার জন্য বেছে নিয়েছেন, সেই দিনটি আদৌ আপনার জন্য শুভ কি না তার উপর অনেক কিছু নির্ভর করে। সেই কারণে লটারি কাটার আগে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি। জুন মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।

মেষ– এই সপ্তাহটা মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারির দিকে খুব একটা খারাপ নয়। লটারি কেটে দেখতেই পারেন।

বৃষ– বৃষ রাশির জন্য সপ্তাহের শেষ ভাগটা বেশ ভাল রয়েছে। তবে প্রথম ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

মিথুন– জুনের প্রথম সপ্তাহটা মিথুন রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। তবে খুব বেশি আশা রাখা যাবে না। কম অঙ্কের লটারি কাটা যেতে পারে।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা কোনও চিন্তাভাবনা না করেই লটারির দিকে এগোন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

সিংহ– জুনের প্রথম সপ্তাহের যে কোনও সময় সিংহ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে যাবেন না। সপ্তাহের মধ্য ভাগটা ভাল। সেই সময় লটারি কাটতে পারেন।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে।

তুলা– এই সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য সপ্তাহের প্রথম ভাগটা বেশ ভাল দেখাচ্ছে। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

ধনু– জুনের প্রথম সপ্তাহে ধনু রাশির ব্যক্তিরা লটারি কেটে লাভবান হবেন।

মকর– লটারির দিকে মকর রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।

মীন– মীন রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Ticket Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy