Advertisement
E-Paper

সামান্য ফটকিরি দিয়ে হয়ে যেতে পারে অসামান্য কাজ! সাত সহজ উপায় মানলে জীবনের গ্রাফ হবে ঊর্ধ্বমুখী, কী কী করবেন?

জীবনের যে কোনও বাধা কাটাতে এবং বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে ফটকিরির কোনও তুলনা হয় না। বাস্তুমতে ফটকিরি দিয়ে এমন কিছু টোটকা আছে যা সঠিক নিয়মে করতে পারলে খুবই উপকার পাওয়া যায়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১০:৪৫
alum

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ফটকিরি খুবই সামান্য একটা জিনিস। কিন্তু বাস্তুমতে এটা অসামান্য। এর ব্যবহার জীবনে নানা সমস্যার সমাধান করতে সক্ষম। সকল কষ্ট মুছে গিয়ে সুখের সময় শুরু হতে পারে এর সাহায্যে। জীবনের যে কোনও বাধা কাটাতে এবং বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে ফটকিরির কোনও তুলনা হয় না। বাস্তুমতে ফটকিরি দিয়ে এমন কিছু টোটকা আছে যা সঠিক নিয়মে করতে পারলে খুবই উপকার পাওয়া যায়।

টোটকা:

১) যে কোনও শনিবার দিন কালো কাপড়ে কিছুটা ফটকিরি মুড়ে বাড়ির সদর দরজার মাথায় ঝুলিয়ে দিন। এর ফলে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারবে না এবং কুনজরের হাত থেকেও বাঁচাতে সাহায্য করবে।

২) বৃহস্পতিবার এবং শনিবার দিন ঘর মোছার জলে কিছু ফটকিরি মিশিয়ে তার পর ঘর মুছুন। এর ফলে বাড়ির পরিবেশে শান্তি বিরাজ করে এবং ঘরে শুভ শক্তির সঞ্চার বৃদ্ধি পায়।

৩) কালো কাপড়ে কিছুটা ফটকিরি মুড়ে রাতে ঘুমোনোর সময় মাথার কাছে রাখলে খারাপ স্বপ্নের হাত থেকে মুক্তি পাওয়া যায়। অবসাদও দূর হয় বলে বিশ্বাস। সকালে কাপড়ে বাঁধা ফটকিরি কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে।

৪) ব্যবসার জায়গায় এবং চাকরির স্থানেও কালো কাপড়ে মুড়ে ফটকিরি রাখুন। এতে আটকে থাকা কাজ চলতে শুরু করে এবং উন্নতি হয় দ্বিগুণ।

৫) মানসিক চাপ কমাতে স্নানের জলে কিছুটা ফটকিরি মিশিয়ে স্নান করতে পারেন।

৬) যে কোনও শুভ কাজে যাওয়ার আগে এক টুকরো ফটকিরি সঙ্গে নিয়ে গেলে কাজে সফলতা আসে এবং যাত্রা শুভ হয় বলে বিশ্বাস।

৭) বাস্তুদোষের হাত থেকে মুক্তি পেতে ঘরের প্রতিটা কোণে এক টুকরো করে ফটকিরি রেখে দিন।

Astrology Astro Tips Alum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy