Advertisement
E-Paper

দ্বাদশের পরীক্ষা নিয়ে বিতর্কের মাঝে সিবিএসই-র চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন কে?

ওএসএম বিতর্কের মাঝেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) চেয়ারম্যান এবং সচিবের পদে নতুন আধিকারিক যোগদান করলেন। তার আগে শীর্ষ দুই আধিকারিককে তড়িঘড়ি বদলি করেছে কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১০:২৬
চেয়ারম্যান হিসাবে সিনিয়র আইএএস অফিসার লোখন্ডে প্রসাদ সীতারাম এবং সচিব পদে বরুন ভরদ্বাজ দায়িত্ব নিয়েছেন।

চেয়ারম্যান হিসাবে সিনিয়র আইএএস অফিসার লোখন্ডে প্রসাদ সীতারাম এবং সচিব পদে বরুন ভরদ্বাজ দায়িত্ব নিয়েছেন। ছবি: সংগৃহীত।

দ্বাদশের মূল্যায়ন নিয়ে বিতর্কের জেরে সিবিএসই-র ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। লক্ষাধিক পড়ুয়াদের স্বার্থে বোর্ডের কার্যকলাপ নিয়ে তৎপর কেন্দ্রও। মঙ্গলবার সিবিএসই চেয়ারম্যান রাহুল সিংহ এবং সচিব হিমাংশু গুপ্তকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে চেয়ারম্যান হিসাবে সিনিয়র আইএএস অফিসার লোখন্ডে প্রসাদ সীতারাম এবং সচিব পদে বরুন ভরদ্বাজ দায়িত্ব নিয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রাহুল সিংহকে কেন্দ্রের কৃষি এবং কৃষক কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে। তবে, হিমাংশু গুপ্ত ‘প্যারেন্ট ক্যাডার’ হিসাবে গৃহমন্ত্রকে ‘এক্সটেন্ডেন্ড কুলিং অফ পিরিয়ড’-এ থাকবেন। ২০৩০-এর ডিসেম্বরের পর তাঁকে ডেপুটেশনের মাধ্যমে অন্য কোনও সরকারি বিভাগে বদলি করা হবে।

অন স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের প্রযুক্তি এবং পরিকাঠামোগত ক্ষেত্রে তৃতীয় পক্ষকে কোন নিয়ম মেনে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্য হিসাবে ‘ক্যাপাসিটি বিল্ডিং কমিশন’-এর চেয়ারপার্সন এস রাধা চৌহান থাকছেন। তবে, উচ্চ পর্যায়ের এক সদস্যের ওই তদন্ত কমিটির কাজের স্বার্থে অন্য যে কোনও সরকারি আধিকারিকের সাহায্য নিতে পারবেন তিনি।

অন্যদিকে নতুন করে পুনর্মূল্যায়নের আবেদনের পোর্টাল চালু হলেও তাতে সাইবার হানার জেরে সমস্যার মুখে পড়তে হয়েছে। সিবিএসই-র অভিযোগ, এই পোর্টালকে লক্ষ্য করে ‘ডিনায়েল-অফ-সার্ভিস’ হামলা চালানো হয়েছে। আক্রমণের তীব্রতা এতটাই যে, মাত্র দু’মিনিটের মধ্যে পোর্টালটিতে প্রায় ১৫ লক্ষ ফেক হিট বা ট্রাফিক পাঠানো হয়েছে। সেই সমস্যা মিটিয়ে বর্তমানে আবেদনের সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা। ২ জুন বিকেল ৩টে পর্যন্ত প্রায় ১৬ হাজার আবেদন জমা পড়েছে।

OSM Controversy CBSE Class 12 Results
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy