Advertisement
E-Paper

সিবিএসই-তে অনিয়ম! কী করে বুঝলেন পড়ুয়ারা? ব্যাখ্যা চাইল লোকসভার স্ট্যান্ডিং কমিটি

কংগ্রেস সাসংদ দিগ্বিজয় সিংহের নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে পড়ুয়াদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কী ভাবে তাঁরা বুঝতে পারলেন, ওএসএম পদ্ধতিতে খাতা দেখার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘কোএম্পট এডুটেক’ অনিয়ম করে বরাত পেয়েছে, বা সিবিএসই-র ডিজিটাল মূল্যায়নের পোর্টাল সুরক্ষিত নয়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৭:১৫

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতা দেখা নিয়ে বিস্তর অভিযোগ। খাতার মূল্যায়ন থেকে শুরু করে ডিজিটাল প্রতিলিপি আপলোড পর্যন্ত, সবেতেই গাফিলতির অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। এতেই নড়ে বসেছে কেন্দ্র।

এক দিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বোর্ডের কাছে জানতে চেয়েছে ডিজিটাল মূল্যায়নে কোনও অনিয়ম হয়েছিল কি না? অন্য দিকে কেন্দ্রের শিক্ষা, নারী, শিশু, যুব এবং ক্রীড়া বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি-র বৈঠকে ডেকে পাঠানো হয়েছে দুই পড়ুয়াকে। তাঁরাই প্রথম দাবি করেছিলেন, সিবিএসই-র ডিজিটাল মূল্যায়নের পোর্টাল সুরক্ষিত নয় এবং ‘কোএম্পট এডুটেক’-এর দরপত্রের অনিয়ম ছিল।

কংগ্রেস সাসংদ দিগ্বিজয় সিংহের নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে পড়ুয়াদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কী ভাবে তাঁরা বুঝতে পারলেন, ওএসএম পদ্ধতিতে খাতা দেখার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘কোএম্পট এডুটেক’ অনিয়ম করে বরাত পেয়েছে, বা সিবিএসই-র ডিজিটাল মূল্যায়নের পোর্টাল সুরক্ষিত নয়?

সংবাদমাধ্যম সূত্রে খবর, পড়ুয়ারা ওই বৈঠকে উপস্থিত থেকে সব তথ্য পেশ করেন। কোন নথি বা প্রমাণের ভিত্তিতে তাঁরা এই দাবি করেছেন, তার বিশদ ব্যাখ্যাও দেন। জানা গিয়েছে, বৈঠকে পড়ুয়াদের দেওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ থেকেই সিবিএসই-র দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার জন্য বিশেষ অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। ওই পদ্ধতির প্রযুক্তিগত দিকটি দেখার জন্য নিয়োগ করা হয়েছিল তৃতীয় পক্ষের এক সংস্থাকে।

অভিযোগ, কোএম্পট এডুটেক-এর মতো বিতর্কিত সংস্থাকে খাতা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল বিশেষ চুক্তি স্বাক্ষরের পরে। সেই চুক্তিতেই পরে বাদ দেওয়া হয় ‘ব্ল্যাকলিস্টিং ক্লজ’। ১৩২ পাতার বদলে থাকে ৬ পাতার চুক্তি। তাতে চুক্তি বাতিল এবং বড় অঙ্কের আর্থিক জরিমানার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে বলেই দাবি করেছিলেন এক পড়ুয়া। তাঁকে মঙ্গলবারের বৈঠকে ডেকে পাঠানো হয়েছে।

OSM Revaluation CBSE Class 12 Results Edutech
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy