Advertisement
E-Paper

টাকার চিন্তা বড় বালাই! জুন মাসে অর্থসঙ্কট থেকে দূরে থাকবেন কারা? কাদের কপালে লেখা রয়েছে অর্থাভাব?

টাকা জমানো তো দূরের কথা, দিনশেষে প্রয়োজনের টাকা জোগাড় করতেও হিমশিম খেতে হয় অনেককে। তাই মাসের শুরুতেই আয়ভাগ্য কেমন থাকবে সেটা জেনে নিলে সুবিধাই হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৭:৩৪
money horoscope

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

টাকা আমাদের জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অংশ। হাতে টাকা না থাকলে কোনও কিছুই যেন ভাল লাগে না। কোনও কাজে মন বসে না। অনেক সময় দেখা যায় যে বহু চেষ্টার পরও অর্থভাগ্য কিছুতেই উন্নত হচ্ছে না। সারা দিন হাড়ভাঙা খাটুনির পরও মনের মতো অর্থ উপার্জন হচ্ছে না। কিংবা কোনও কিছু করেই টাকা হাতে থাকছে না। হয়তো উপার্জন ঠিকঠাকই হচ্ছে, তবে মাসের ১৫ দিন যেতে না যেতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। টাকা জমানো তো দূরের কথা, দিনশেষে প্রয়োজনের টাকা জোগাড় করতেও হিমশিম খেতে হয়। তাই মাসের শুরুতেই আয়ভাগ্য কেমন থাকবে সেটা জেনে নিলে সুবিধাই হয়। জুন মাসে আয়ের দিক থেকে কোন রাশির ভাগ্যে কী রয়েছে, জেনে নিন।

মেষ রাশি: মেষ জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে অবস্থান রাহুর। আয়ের ক্ষেত্রে আশানুরূপ শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম হলেও হঠাৎ বা অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে।

বৃষ রাশি: জুনে বৃষ জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে অবস্থান শনির। বৃহস্পতি রাশি পরিবর্তনের পরে সম্পর্ক হবে দেবগুরু বৃহস্পতির সঙ্গেও। বৃহস্পতির সঙ্গে সম্পর্ক আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে।

মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থানের কারণে আয়ের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন ঘটবে।

কর্কট রাশি: কর্কট জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে অবস্থান রবির। রবির রাশি পরিবর্তনের পরে সম্পর্ক হবে মঙ্গলের সঙ্গে। জুন মাসে কর্কট রাশির আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশি: জুন মাসের প্রথম ভাগে সিংহ জাতক-জাতিকারা আয়ের ক্ষেত্রে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কন্যা রাশি: কন্যা জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক হবে বৃহস্পতির। আয়ের ক্ষেত্রে খুবই শুভ ফল লাভ হবে।

তুলা রাশি: জুনে তুলা রাশির আয়ক্ষেত্রে অবস্থান কেতুর। সুফল প্রাপ্তির ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে।

বৃশ্চিক রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্কের কারণে বৃশ্চিক জাতক-জাতিকাদের পূর্ণ সফলতা প্রাপ্তিতে সমস্যা হবে।

ধনু রাশি: আয়ের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ বাদ দিলে, অন্যান্য সময় আয়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির জন্য ধনু জাতক-জাতিকাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে।

মকর রাশি: মকর জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টিসম্পর্ক স্থাপন করবে বৃহস্পতি। আয়ের ক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন।

কুম্ভ রাশি: আয়ের ক্ষেত্রে কুম্ভ জাতক-জাতিকারা মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন হবে।

মীন রাশি: মীন জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে সম্পর্কের কারণে খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।

Money Astrology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy