গ্রহের রাশি পরিবর্তন প্রাকৃতিক বিষয়। প্রত্যেক মাসেই কোনও না কোনও গ্রহ রাশি পরিবর্তন করে। প্রত্যেক গ্রহের রাশি পরিবর্তন কিছু না কিছু পরিবর্তন আনে। তবে যে গ্রহ শীঘ্র রাশি পরিবর্তন করে তাদের ফলদায়ী ক্ষমতা তুলনামূলক কম। ধীর গতির গ্রহ, অর্থাৎ যে সমস্ত গ্রহ দীর্ঘ দিন অন্তর রাশি পরিবর্তন করে তাদের ফলদায়ী ক্ষমতা তুলনামূলক বেশি। দেবগুরু বৃহস্পতি ধীর গতির গ্রহ। স্বাভাবিক ভাবেই ফলদানের ক্ষমতা তুলনামূলক বেশি। এরই সঙ্গে বৃহস্পতি শুভ গ্রহ। এই সমস্ত কারণেই বৃহস্পতির রাশি পরিবর্তন সকলেরই মনে আশার সঞ্চার করে।
আরও পড়ুন:
আগামী ২ জুন ভারতীয় সময় রাত ১টা ৫০ মিনিটে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে। আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে।
যে কোনও গ্রহের রাশি পরিবর্তনে শুভ এবং অশুভ উভয় পরিবর্তন হয়। বৃহস্পতির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে নাড়িজ্যোতিষে বৃহস্পতি এবং শনির রাশি পরিবর্তনে কর্মসংক্রান্ত বিষয়ে পরিবর্তন আশা করাই যায়। নাড়িজ্যোতিষে শনিদেব, অর্থাৎ শনি গ্রহ কর্মের কারক এবং বৃহস্পতি গ্রহ যে কোনও বিষয় সক্রিয় করে। শনি-বৃহস্পতির সংযোগ ধর্ম-কর্ম যোগ সৃষ্টি করে।
আরও পড়ুন:
দেখা যাক, বৃহস্পতির রাশি পরিবর্তনে কর্মক্ষেত্রে কারা শুভ ফল পাবেন বা কারা এই সময় নতুন কর্মে যোগদান করবেন, কাদের পদোন্নতি হবে। কর্ম চাকরি বা ব্যবসা, উভয়ই হতে পারে।
- যে সমস্ত জাতক-জাতিকার জন্মছকে কর্কট রাশিতে বা বৃশ্চিক রাশিতে বা মীন রাশিতে শনির অবস্থান রয়েছে তাঁরা প্রত্যেকেই কর্মক্ষেত্রে কোনও না কোনও ভাবে শুভ ফল পাবেন।
- যাঁদের জন্মছকে কর্কট বা বৃশ্চিক বা মীন রাশিতে শনির অবস্থান, সে সমস্ত ব্যক্তি নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করে চলুন। সফলতা নিশ্চয়ই আসবে।