E-Paper

‘আইন হাতে তুলে নেবেন না’, বার্তা শুভেন্দুর

আইন হাতে তুলে না নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে তিনি জানান, আইনের শাসন চলবে। সরকারের উপর ভরসা থাকুক। অভিযোগ পেলেই পদক্ষেপ হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৭:৫৯
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

আইন হাতে তুলে না নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে তিনি জানান, আইনের শাসন চলবে। সরকারের উপর ভরসা থাকুক। অভিযোগ পেলেই পদক্ষেপ হবে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনার পরে এই বার্তাকে অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ দিন তাঁর বার্তা ছিল দলীয় কর্মীদের উদ্দেশেই। তবে মুখ্যমন্ত্রী এ-ও স্পষ্ট করে দিয়েছেন, যে ভাবে নানা দিকে আগের জমানার দুর্নীতি প্রকাশ পাচ্ছে এবং তাতে আগের শাসক দলের নেতাদের একাংশের যোগ মিলছে, তাতে জনরোষ বাড়ছে। তাই সংযত থাকার বার্তা। ঘটনাচক্রে, গত শনিবার সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে গেলে অভিষেক স্থানীয় মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়েন। জুতো, ইট, ডিম ছোড়া হয়। পরে সেই বাড়ি থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এলাকা থেকে বের করতে হয় অভিষেককে। তৃণমূল এই ঘটনার নেপথ্যে বিজেপি-যোগের অভিযোগ করলেও, বিজেপি এবং পুলিশের দাবি এলাকার বিক্ষুব্ধ মানুষ এবং তৃণমূলের ভিতরের কোন্দলই এর জন্য দায়ী।

এ দিন শুভেন্দু বলেন, “বিজেপির কর্মী-সমর্থকদের বলব, আইন হাতে তুলে নেবেন না। সরকারের উপর ভরসা রাখুন। সরকারি অনেক জিনিসপত্র উদ্ধার হচ্ছে বিভিন্ন নেতার (তৃণমূল) বাড়ি থেকে। পুলিশ পদক্ষেপ করছে।” তাঁর সংযোজন, “ফলতা ভোটে চতুর্থ স্থানাধিকারী দলের (তৃণমূল) বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে। সাধারণ মানুষকেও বলব, অভিযোগ দিন, পদক্ষেপ হবে। আইন হাতে তুলে নেবেন না।” তাঁর সংযোজন, “কালকেও টিভিতে দেখলাম, ৮০-র মধ্যে ১৭ জন বিধায়ক গিয়েছেন (কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে)। তার পরে কেউ বলল ২০, কেউ বলল ১৭। প্রতিহিংসা নয়।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Suvendu Adhikari West Bengal government Law

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy